word stringlengths 1 17 | part_of_speech stringclasses 9
values | meaning stringlengths 3 187 | synonyms listlengths 0 21 | translations listlengths 0 18 | examples listlengths 1 13 |
|---|---|---|---|---|---|
অপপ্রয়োগ | Noun | ভুল বা অনুচিত ব্যবহার | [
"দোষযুক্ত প্রয়োগ",
"অমার্জনীয় ব্যবহার",
"অনৈতিক ব্যবহার",
"দুষ্প্রয়োগ",
"ভুল ব্যবহার"
] | [
"improper use",
"misapplication",
"wrongful application",
"abuse",
"misuse"
] | [
"পরিবেশ সংরক্ষণে অর্থের অপপ্রয়োগ মানহানিকর।",
"দাতব্য তহবিলের অপপ্রয়োগ অনেকের কাছে উদ্বেগের কারণ।",
"নতুন প্রযুক্তির অপপ্রয়োগ শাস্তিযোগ্য অপরাধ।",
"শিক্ষকের নির্দেশনার অপপ্রয়োগ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর।",
"সরকারি তহবিলের অপপ্রয়োগ রোধ করার জন্য তদন্ত শুরু হয়েছে।"
] |
অবশ্য | Adverb | নিশ্চিতরূপে | [
"নিশ্চয়",
"তথাপি",
"স্বাভাবিকভাবে",
"স্বভাবত"
] | [
"naturally",
"always",
"assuredly",
"sure"
] | [
"আগের কমিটিতে অবশ্য তিনি ছিলেন তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ।",
"অবশ্য শেষ পর্যন্ত ইতিহাদে শেষ হাসি হেসেছে সিটি ।",
"একাদশে অবশ্য তাঁর জায়গা মেলেনি ।",
"জানতাম না অবশ্য সে যে বসে আছে ।"
] |
অবশ্য | Adjective | যাহা বশ করা যায় না | [
"অবশ",
"অবাধ্য",
"বশ মানেনা এমন",
"নিয়ন্ত্রণের অসাধ্য",
"অশাসনীয়"
] | [
"intractable",
"uncompromising",
"untamable",
"uncontrollable",
"indocile",
"unruly"
] | [
"সে অবশ্য স্বভাবের মানুষ, নিজের সিদ্ধান্তে অটল ।",
"তার আচরণে একটা অবশ্য ভঙ্গি ছিল, যা তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছিল ।"
] |
অন্তর্নিহিত | Adjective | অভ্যন্তরে স্থাপিত | [
"গুপ্ত",
"গূঢ়",
"অন্তর্বাসী",
"ঊহ্য"
] | [
"latent",
"innate",
"deep-rooted"
] | [
"এর অন্তর্নিহিত দর্শনের বেশ কড়াগোছের সমালোচনা রয়েছে।",
"সংস্কৃতের এই শব্দের মধ্যেই তার অন্তর্নিহিত সারতত্ব আছে।",
"সাইমন ভাই, আপনি তাহলে এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেননি।"
] |
অন্তর্নিহিত | Adjective | সহজাত | [
"স্বাভাবিক",
"স্বভাবগত",
"প্রচ্ছন্ন"
] | [
"latent",
"inherent"
] | [
"এটা তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য বরাবরই।"
] |
অধর্ম | Noun | ধর্মবিরুদ্ধ কাজ বা আচরণ | [
"পাপী",
"ন্যায়পরায়ণতাহীন",
"দুর্বৃত্ত"
] | [
"unrighteous",
"sinful",
"unrighteous act"
] | [
"মিরাজ বলেন, 'আমি ধর্মে বিশ্বাস করি, কিন্তু কোনো অধর্মকে নয়'।",
"এই অধর্ম আপনি বন্ধ করুন।",
"শুনেছি মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা ধর্মের নাম নিয়ে অধর্ম করত।"
] |
অনুষদ | Noun | বিশ্ববিদ্যালয়ের পরস্পর সম্বন্ধযুক্ত বিভাগসমূহের প্রশাসনিক শাখা | [
"শিক্ষাবিভাগ বা পরস্পরসম্পর্কিত বিভাগেসমূহের সমষ্টি"
] | [
"Faculty"
] | [
"চবিতে আতঙ্ক বোমা নয় বেগুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে পড়ে থাকা বোমা আকৃতির বস্তুটি উদ্ধার করা হয়েছে ।",
"এদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেখা যায় কৃষি অনুষদ ভবনের চারপাশ এবং ভেতরের পয়োনিষ্কাশন নালায় দীর্ঘদিনের পানি জমে রয়েছে যেখানে মশা নিয়মিত ডিম দেয় এবং বংশবৃদ্ধি করে ।",
"তিনি ঢাকা বিশ্ববি... |
অনুমেয় | Adjective | অনুমান করা যায় এমন | [
"বোধগম্য",
"অনুমানপ্রসূত",
"ধারণাযোগ্য",
"চিন্তনীয়"
] | [
"conceivable",
"conjecturable",
"deducible",
"thinkable",
"inferable"
] | [
"এ থেকে অনুমেয় ২৩শে মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানও।",
"তবে নারী ঘটিত মনস্তাত্বিক দ্বন্দ্ব ছিলো অনুমেয়।",
"সহজেই অনুমেয় ক্রেমলিন কতটা গুরুত্ব দিচ্ছে এই কেসটাকে।"
] |
অপেক্ষা | Noun | তুলনার ভাব প্রকাশ করা অর্থে | [
"তুলনায়",
"থেকে",
"অপেক্ষাকৃত",
"তুলনামূলকভাবে",
"বরং",
"চেয়ে"
] | [
"in comparison to",
"Compared to",
"Rather than",
"As opposed to"
] | [
"জন্মদাতা পিতা অপেক্ষা ওই মানুষগুলো ভালো যারা রাতের শেষ ভাতের পয়সা দিয়ে যায় ।",
"আর এতে মোবাইল ফোন ব্যবহারকারীরা যে বস্তুত অন্যায্য বাড়তি ব্যয় বহন করবেন এটা বলার অপেক্ষা রাখে না ।",
"অর্থ অপেক্ষা মানবতা মূল্যবান।",
"বাহ্যিক সৌন্দর্য অপেক্ষা অন্তরের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ।",
"কথার চেয়ে কাজের মূল্য অনেক ব... |
অপেক্ষা | Verb | ধৈর্যসহকারে সময় পার করা অর্থে | [
"প্রতীক্ষা",
"ধৈর্য ধারণ",
"মনঃসংযোগ সহকারে বসে থাকা",
"অবগতির প্রতীক্ষা"
] | [
"Await",
"Wait",
"Be patient for",
"Hold on for",
"anticipation"
] | [
"আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি।",
"চল, আমরা বর্ষার প্রথম বৃষ্টির অপেক্ষা করি।",
"গতকাল পরীক্ষা শেষে আধা ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি।",
"শ্রোতাদের কাছে অনুরোধ আর কিছুদিন অপেক্ষা করুন ।",
"সবাই মৃত্যুর অপেক্ষা করছে ।"
] |
অগ্রহণযোগ্য | Adjective | যা গ্রহণ করা যায় না | [
"অবাঞ্ছনীয়",
"অগ্রহণীয়",
"অনুপযুক্ত",
"অযোগ্য",
"অবাঞ্ছিত",
"অপ্রযোজ্য",
"অনগ্রাহ্য"
] | [
"Unacceptable",
"Ineligible",
"Improper",
"Inadmissible",
"Invalid"
] | [
"প্রস্তাবটা এতটাই অগ্রহণযোগ্য যে কোনো বাবা মা বিষয়টা মেনে নিতে পারে না ।",
"তারা এমন নৃশংসতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ।",
"অন্যদিকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের দেশে বিদেশিদের হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য ও উসকানিমূলক বলেও উল্লেখ করেছে ।",
"তার এই আচরণ সমাজের কাছে একেবারেই অগ্রহণযোগ্য।",
... |
অনর্গল | Adjective | অর্গল বা বাধা নেই এমন | [
"অবিরত",
"অবিরামভাবে",
"অনবরুধ",
"নির্বাধ",
"অর্গলহীন",
"অপ্রতিবন্ধক",
"অবাধ"
] | [
"fluent",
"abundant",
"unhindered"
] | [
"তার অনর্গল প্রলাপ শুনে মনে হবে না এটা পাগলের পাগলামি।",
"আপনি অনর্গল মিথ্যা বলায় পারদর্শী হয়ে উঠেছেন।",
"ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে তাকে ইংরেজিতেই চিন্তা করতে হবে।"
] |
অম্লান | Adjective | যা স্নান হয়নি বা হয় না এমন | [
"অমলিন",
"উজ্জ্বল",
"শুভ্র",
"প্রফুল্লিত",
"অপরিম্লান"
] | [
"bright",
"unfaded",
"unfading",
"cheerful",
"fadeless"
] | [
"ইতিহাসের পাতায় অম্লান থাকার শ্রেষ্ঠ সুযোগ হারাল ।",
"ননদী হাসিনা ভাবিজীর জন্য যা বরাদ্ধ করবেন তাঁকে সেটাই অম্লান বদনে মেনে নিতে হবে ।",
"স্মৃতির পাতায় এ দিনটি চির অম্লান হয়ে থাকবে ।",
"দিল্লির সেই স্মৃতি এখনো সম্রাটের মনে অম্লান হয়ে আছে ।",
"কাজেই যত দিন পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে যত দিন চন্দ্র সূর্য থা... |
অনাবশ্যক | Adjective | আবশ্যক নয় এমন | [
"পরিহার্য",
"অপ্রয়োজনীয়"
] | [
"Unnecessary",
"uncompromising"
] | [
"কাজটি অনাবশ্যক হলেও করতে হবে।"
] |
অবগাহন | Noun | ডুব দেওয়া, নিমজ্জিত হওয়া, সম্পূর্ণভাবে নিমগ্ন হওয়াকে বুঝানো হয়। | [
"নিমজ্জন",
"ডুব",
"স্নান",
"নিমগ্নতা"
] | [
"Immersion",
"Bathing",
"Submersion",
"Deep engagement"
] | [
"পুকুরে শিশুদের হঠাৎ অবগাহন দেখা গেল।",
"সাগরে দীর্ঘক্ষণ অবগাহন করলে শরীর ঠান্ডা হয়ে যায়।",
"হিন্দু ধর্মীয় আচারে পবিত্র স্নান মানে হলো অবগাহন।",
"নদীতে অবগাহন করে কৃষকরা ক্লান্তি দূর করল।",
"ভোরে গঙ্গায় অবগাহন করা পুণ্য হিসেবে ধরা হয়।"
] |
অবদান | Noun | কোনো কাজ বা লক্ষ্য অর্জনে অংশগ্রহণ বা কৃতিত্ব রাখা। | [
"কীর্তি",
"কৃতিত্ব",
"অংশগ্রহণ"
] | [
"contribution",
"Effort",
"Work"
] | [
"তার অবদান ছাড়া এই উদ্যোগটি সফল হতো না।",
"সংগঠনের প্রতিষ্ঠায় তার অবদান অপরিসীম।",
"বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।",
"তার দীর্ঘ দিনের অবদানই এই শিল্পের প্রগতির মূল।"
] |
অতর্কিত | Adjective | অপ্রত্যাশিত | [
"আকস্মিক",
"অকল্পিতপূর্ব",
"অচিন্তিতপূর্ব",
"অপ্রত্যাশিত",
"ধারণাতীত",
"অকল্পিত",
"অভাবনীয়"
] | [
"unnoticed",
"unexpected",
"unobserved",
"unthought-of"
] | [
"এদিকে ভারজিল তার বিশ্বস্ত আরখাম কে দান্তের কাছে পাঠায় তাকে দলে নেওয়ার জন্য আর সে তা করে এক অতর্কিত আক্রমনের মাধ্যমে ।",
"পারিভাষিক অর্থে ধর্মীয় কারণে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে চোরা গোপ্তা হামলা অতর্কিত আক্রমণ হত্যা করা আত্মঘাতী হামলা কিংবা কোন নির্দিষ্ট মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের মাঝে আ... |
অদ্যাবধি | Adverb | আজ পর্যন্ত | [
"এখনো পর্যন্ত",
"এতকাল অবধি",
"এতদিন ধরে"
] | [
"Till now",
"Up to now",
"Until now"
] | [
"প্রাচীন গ্রীসরে নগর রাষ্ট্রসমূহ থেকে অদ্যাবধি তা দৃশ্যমান হয় ।",
"সেসব পাগলকে ভালো করার কোনো ওষুধ অদ্যাবধি আবিষ্কৃত হতে শোনা যায়নি ।",
"কৃষি জমি রক্ষায় কিছু পদক্ষেপের বাণী শোনা গেলেও বাস্তবসম্মত কোনো আইন অদ্যাবধি কার্যকর হয়নি ।"
] |
অত্যাশ্চর্য | Adjective | চরমভাবে আশ্চর্যজনক | [
"বিস্ময়কর",
"চমকপ্রদ",
"অবিশ্বাস্য"
] | [
"most astonishing",
"astonishing",
"amazing"
] | [
"অনেকের কাছেই পেলেস ক্যাসল হলো ইউরোপের অন্যতম অত্যাশ্চর্য দুর্গ ।",
"তিনি বলেন নৃত্য কবিতার অত্যাশ্চর্য লাইন জীবনের ব্যাখ্যা ।",
"করোনা অতিমারির সময়ে যখন পুরো বৈশ্বিক অর্থনীতি স্থবির তখন বাংলাদেশের সামনে জাপানের মতো করে অর্থনৈতিক অত্যাশ্চর্য হওয়া সম্ভব ।"
] |
অভিযোগ | Noun | নিন্দা বা ক্ষোভ প্রকাশ | [
"নালিশ",
"দোষারোপ করা",
"অসন্তোষ প্রকাশ",
"অপবাদ",
"অভিশংসন",
"ক্ষোভ",
"আপত্তি",
"বিক্ষোভ",
"সংশয়"
] | [
"accusation",
"Allegation",
"Charge",
"Claim",
"imputation",
"indictment",
"Complaint"
] | [
"গত ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থী রেজাউল করিম শামীম দুই সংসদ সদস্যের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন ।",
"তিনি অভিযোগ করেছেন ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর আচরন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ।",
"এগুলো দেখার কেউ নেই অভিযোগ জানানোর জায়গা হয়তো আছে প্রতিকার কি আছে ।",
"এ ঘটনায় গতকাল ভ... |
অ্যাম্বুলেন্স | Noun | একটি বিশেষ ধরনের চিকিৎসা পরিবহন ব্যবস্থা যা রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করে । | [
"ভ্রাম্যমাণ হাসপাতাল",
"গ্লানযান",
"পরিগ্লানোপচার",
"রোগীবাহী যান"
] | [
"ambulance"
] | [
"তার প্রায় মিনিট দশেকের ভেতরই একটি অ্যাম্বুলেন্স এসে থামলে তা থেকে দুজন লোক স্ট্রেচার নিয়ে দ্রুত এগিয়ে এলো ।",
"তিনি বলেন দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স সহকারী কার্তিক চন্দ্র দাসের নাকে আঘাত লেগে ব্লিডিং হয়েছে এবং চালক মো রাজু হাওলাদার হালকা ব্যথা পেয়েছেন ।",
"বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে টেলিভিশনের ছবিতে ওই রেল ক্র... |
অত্যাচার | Noun | কাউকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা | [
"নির্যাতন",
"পীড়ন",
"নিপীড়ন",
"দৌরাত্ম্য",
"জুলুম",
"উপদ্রব"
] | [
"tyranny",
"outrage",
"oppression",
"persecution"
] | [
"অত্যাচারে জর্জরিত হল ইস্পাহান।",
"জঘন্যভাবে অত্যাচার করেছে।",
"অত্যাচারে সাহায্য করা অত্যাচারের শামিল ।"
] |
অংশগ্রহণ | Noun | একটি দলের কার্যক্রমে অংশভাগী বা সম্পৃক্ত হওয়া | [
"যোগদান",
"অন্তর্ভুক্ত হওয়া",
"সংশ্লিষ্ট হওয়া"
] | [
"participation",
"involvement",
"partake"
] | [
"কিন্তু দলে এতদিন মহিলাদের অংশগ্রহণ কম ছিল ।",
"যার ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের যুবাদের ।",
"শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ ।",
"আমারও খুব ইচ্ছে ছিল কনভোকেশনে অংশগ্রহণ করার ।"
] |
অপকারী | Adjective | যে ব্যক্তি বা বস্তু ক্ষতি বা অনিষ্ট করে। | [
"ক্ষতিকর",
"খারাপ",
"মন্দ",
"অনিষ্টকর",
"হানিকর"
] | [
"harmful",
"injurious",
"detrimental"
] | [
"ধূমপান স্বাস্থ্যের জন্য অপকারী।",
"অপকারী অভ্যাস ত্যাগ করা উচিত।",
"কিছু রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য অপকারী।",
"অযথা কটূক্তি করা অপকারী আচরণ।",
"অপকারী খাদ্য দীর্ঘমেয়াদে ক্ষতি করে।"
] |
অ্যাসিড | Noun | এক ধরনের রাসায়নিক পদার্থ | [
"অম্ল",
"দ্রাবক",
"টক পদার্থ",
"অম্লীয় দ্রব্য",
"দাহ্য পদার্থ"
] | [
"Acid",
"Acidic substance",
"Corrosive agent",
"Sour compound"
] | [
"অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়।",
"ল্যাবরেটরিতে অ্যাসিড ব্যবহার করার সময় সতর্ক থাকতে হয়।",
"ভিনেগারে অ্যাসিড থাকে বলে তার স্বাদ টক।",
"অ্যাসিড আক্রমণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।",
"কিছু ফলেও প্রাকৃতিক অ্যাসিড থাকে।"
] |
অকাতরে | Adverb | অবলীলায় অর্থে | [
"অকুণ্ঠচিত্তে",
"অবিচলিতচিত্তে",
"অনায়াসে",
"অক্লেশে",
"নিঃসংকোচে"
] | [
"patiently",
"untiringly",
"unperturbedly",
"liberally",
"unflinchingly"
] | [
"দেশের জন্যই মানুষ অকাতরে প্রাণ বিসর্জন দেয় ।",
"জনগণের টাকা অকাতরে পাচার হওয়া ।",
"আর তিনি সবই অকাতরে বিলিয়ে দেন অনাথ ও অসহায় মানুষের মধ্যে ।",
"নারী শিশু বৃদ্ধকে অকাতরে হত্যা করা হয়েছে ।",
"তৎকালীন বৃটিশ সরকার অকাতরে অর্থ বিনিয়োগ করেছে মুসলিম লীগকে বিপর্যস্ত করার জন্য ।",
"ইটভাটার মালিকেরা কৌশলে ক্ষতিগ্... |
অনুলিখন | Noun | হুবহু নকল করে লেখা, কপি করা। | [
"শর্মীমালা",
"অনুকরণ",
"প্রতিলিপি",
"নকল"
] | [
"Duplication",
"Reproduction",
"Copy",
"Transcription"
] | [
"শিক্ষক শিক্ষার্থীদের নোটের অনুলিখন যাচাই করলেন।",
"কবিতার অনুলিখন খাতায় লেখা আছে।",
"আদালতে সাক্ষ্যের অনুলিখন জমা দেওয়া হলো।",
"পাণ্ডুলিপির অনুলিখন সংরক্ষণ করা হয়েছে।",
"ছাত্ররা পাঠ্যপুস্তকের অংশের অনুলিখন করছে।"
] |
অনাহুত | Adjective | অনিমন্ত্রিত অর্থে | [
"অনাকাঙ্ক্ষিত",
"অবাঞ্ছিত",
"অপ্রত্যাশিত",
"অনাদৃত",
"অনভিপ্ৰেত"
] | [
"uninvited",
"unwelcome",
"uncalled",
"unwanted",
"unwished"
] | [
"সে অনাহূতভাবে পার্টিতে এসে উপস্থিত হলো।",
"অনাহূত অতিথি এসে পড়ায় বাড়ির লোকজন একটু অপ্রস্তুত হয়ে গেল।",
"যাত্রার শুরুতেই অনাহুত ভোগান্তিতে মানুষের চোখেমুখে এক রাশ বিরক্তি ।",
"তবুও যুদ্ধশিশুরা ছিল অনাহুত এবং এই সমস্যা মোকাবিলা করার জন্য গর্ভপাত ক্যাম্প স্থাপন করা হয় ।",
"অনাহূত সমস্যা এড়াতে চাইলে আগে থেকে ... |
অধ্যাদেশ | Noun | এটি দ্বারা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাবলে জারি করা এমন একটি আইন কে বোঝায়, যা সংসদের অধিবেশন না থাকলে প্রনয়ন করা হয় | [
"ফরমান",
"আদেশ",
"রাজকীয় ঘোষণা",
"বিধি",
"অনুশাসন"
] | [
"ordinance",
"prescript",
"decree",
"edict",
"regulation"
] | [
"এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশ আইনে পরিণত করতে খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।",
"এ সময় তিনি বিএনপি আমলে প্রণীত দায়মুক্তি অধ্যাদেশ নিয়ে তাদের প্রস্তাবনায় কোন বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেন ।",
"গত বাজেটে জরুরি বা দুর্যোকালে সুদ মওকুফ করার ক্ষমতা দিয়ে বিশেষ অধ্যাদেশ... |
অদম্য | Adjective | দমন করা যায় না এমন | [
"অবিচল",
"নাছোড়",
"অটল",
"জেদী",
"উদ্দাম",
"অনড়"
] | [
"uncompromising",
"stubborn",
"indocile",
"insuperable",
"indomitable",
"irrepressible"
] | [
"অবশ্য এর জন্য চাই ইস্পাত কঠিন দৃঢ়তা ও অদম্য সাহস ।",
"এমজিআই র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রথম বাংলাদেশী মোটর স্পোর্টস ইভেন্ট বিজয়ী অভিক আনোয়ার অভিক আনোয়ারের প্রধান স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এম জি আই অভিক বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের অন্যতম উদীয়মান তারকা যিনি বিদেশের মাটিতে তার ... |
অনির্বাচিত | Adjective | যা নির্বাচিত করা হয়নি | [
"অ-চয়িত",
"অ-বাছাই",
"অনির্ধারিত"
] | [
"unpicked",
"not selected",
"Unselected"
] | [
"কারন কোনও অনির্বাচিত বা জন সমর্থনহীন সরকারের রাজনৈতিক বা সামরিক পক্ষেই বেশীদিন মসনদ আগলে থাকা সম্ভব নয় ।",
"আমি বুঝি অনির্বাচিত শক্তিকে ক্ষমতায় দেখতে চাই ।",
"অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠন করা যাবে না ।"
] |
অগ্রিম | Adjective | নির্দিষ্ট সময়ের আগে প্রদত্ত অর্থ, পণ্য বা সেবা বোঝাতে ব্যবহৃত হয়। | [
"আগাম",
"আগেভাগে",
"পূর্ব প্রদত্ত"
] | [
"Advance",
"Prepaid",
"Upfront"
] | [
"সে কাজ শুরু করার আগেই অগ্রিম টাকা চেয়েছে।",
"অনুষ্ঠানের আসন অগ্রিম বুক করতে হবে।",
"আমরা ভ্রমণের জন্য হোটেল অগ্রিম বুক করেছি।",
"অগ্রিম সতর্কতা নেওয়ায় বিপদ এড়ানো গেছে।",
"শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিত করতে অগ্রিম ফি জমা দিতে হয়েছে।"
] |
অশুদ্ধ | Adjective | যা খাঁটি বা শুদ্ধ নয়; যা ত্রুটিপূর্ণ, মলিন বা ভুল। | [
"দূষিত",
"ভুল",
"খারাপ",
"মলিন",
"অমঙ্গলজনক"
] | [
"Impure",
"Faulty",
"Corrupt",
"Defective",
"Unclean"
] | [
"তার বক্তব্যে কিছু অশুদ্ধ তথ্য ছিল।",
"বাজারে বিক্রি হওয়া কিছু খাদ্যদ্রব্য অশুদ্ধ।",
"সে অশুদ্ধ উদ্দেশ্য নিয়ে মানুষের সাথে আচরণ করছিল।",
"শিশুর হাতে দেওয়া জলের বোতলটি অশুদ্ধ ছিল।",
"আমাদের সংস্কৃতির কিছু প্রথা এখন অশুদ্ধ হয়ে গেছে।"
] |
অহোরাত্র | Adverb | সবসময় অর্থে | [
"চিরকাল",
"সর্বদা",
"সদা"
] | [
"always",
"day and night"
] | [
"মনে করা হয় কয়েকশো টাকার ফি নিয়ে অহোরাত্র সেবা দিয়ে যেতে আমি বাধ্য ।",
"আপনার সিগনেচারের তীব্র মানুষটিকে আমি আমার ভেতরে অহোরাত্র খুঁজে বেড়াই ।",
"অহোরাত্র আমেরিকার কুৎসা গাইলেও আমাদের জীবনের মান উন্নততর হয়ে উঠবে না ।"
] |
অভিযান | Noun | আবিষ্কার বা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা | [
"উত্তেজনাময় ঘটনা",
"বিপজ্জনক কাজ",
"আক্রমণ"
] | [
"adventure",
"campaign",
"expedition"
] | [
"সেনাবাহিনীর অভিযানের পরেও পাহাড়ে কমেনি দস্যুদের উৎপাত।",
"ডেঙ্গুর মৌসুমে চিরুনি অভিযানের আদলে অভিযান চলবে।",
"কালাপাহাড় আবিষ্কারের অভিযানে শামিল হবেন তিনিও।"
] |
অগভীর | Adjective | গভীর নয় এমন | [
"উপরিতলীয়",
"বহিরঙ্গ",
"ভাসা-ভাসা",
"বহির্ভাগযুক্ত",
"পৃষ্ঠস্থ"
] | [
"not deep",
"thin-skinned",
"shallow",
"superficial",
"outside"
] | [
"অগভীর হাওরে ৯০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে ।",
"জাতীয় ফুল শাপলা সাধারণত আবদ্ধ অগভীর জলাশয় খাল বিলে জন্মে থাকে ।",
"অগভীর স্বচ্ছ পানিতে কিছু ছোট্ট মাছ ঘোরাফেরা করছে ।",
"অগভীর সমুদ্র প্রবাল প্রাচীর আর স্তরীভূত পাথুরে অংশে ঢাকা ।",
"এই ইতিহাসবোধহীন অগভীর মানুষের মধ্যে শুভবুদ্ধির চর্চা বৃদ্ধি করা এখন জরুরি ।",... |
অগ্রবর্তী | Adjective | যে সামনে যাচ্ছে বা আগে চলছে। | [
"অগ্রগামী",
"সামনের",
"পূর্ববর্তী",
"পথপ্রদর্শক",
"শীর্ষস্থানীয়"
] | [
"Foremost",
"Leading",
"Frontline",
"Preceding",
"Advanced"
] | [
"অগ্রবর্তী সেনাদল শত্রুর ঘাঁটি দখল করল।",
"দেশের উন্নয়নে অগ্রবর্তী নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।",
"আমাদের প্রতিষ্ঠানের অগ্রবর্তী বিভাগ নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে।",
"বিজ্ঞান ক্ষেত্রে তিনি একজন অগ্রবর্তী গবেষক হিসেবে পরিচিত।",
"আন্দোলনে ছাত্ররা ছিল অগ্রবর্তী শক্তি।"
] |
অপারগ | Adjective | প্রয়োজনীয় শক্তি, দক্ষতা বা সামর্থ্যের অভাব | [
"অসামর্থ্য",
"অক্ষম",
"অসহায়"
] | [
"incapable",
"unable",
"Impotent",
"Helpless",
"Feeble"
] | [
"নাগরিকের এই চাওয়া পূরণে রাষ্ট্র অপারগ হলে আমরা তাকে মন্দ রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করি ।",
"কবিতা বোঝার ক্ষেত্রে সিংহভাগ পাঠক অপারগ থাকে ।",
"মমিকরের এক আপন ইচ্ছা যেখানে আমি সায় সংশয়ে অপারগ অনিয়ম অপরিণত বিধি ।",
"সরকার কিন্তু এসকল খুনিদের কিংবা ধর্ষকদের বিচারের আওতায় আনতে অপারগ ভূমিকা পালন করেছেন ।",
"নবী সাঃ ... |
অস্ত্রধারী | Adjective | অস্ত্র দ্বারা সজ্জিত | [
"সশস্ত্র"
] | [
"armed"
] | [
"বাংলাদেশে বসে যখন লিবিয়ার গণবিদ্রোহের খবর শুনছিলেন টেলিভিশনে দেখছিলেন আন্দোলনরত মানুষ আর অস্ত্রধারী সরকারি বাহিনীর দ্বৈরথ তখন তাঁর মনের মধ্যে কী খেলা চলছিল ।",
"এ সময় প্রায় সবার হাতে অস্ত্র থাকলেও অস্ত্রধারী কোনো ছাত্রকেই আটক করেনি পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন ।",
"আর হবেই বা না কেন খোলাডাঙ্গার দুইটা বাসা... |
অশ্রুসিক্ত | Adjective | চোখের জল বা অশ্রুতে ভেজা | [
"সজল",
"অশ্রুপূর্ণ",
"অশ্রুসজল",
"নয়নসিক্ত",
"ক্রন্দনসিক্ত"
] | [
"Tearful",
"Tear-stained",
"Tear-soaked"
] | [
"মিছিলের একপর্যায়ে শার্লিজকে অশ্রুসিক্ত দেখা যায় ।",
"আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে রইলাম ।",
"মা গীতাদেবী অশ্রুসিক্ত কণ্ঠে বলছেন ছোটবেলায় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করেছে ।",
"আজ যখন এই শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ছবি দেখছিলাম তখনো মনে হচ্ছে শিক্ষার্থীদের এই দৃশ্য শিক্ষক হিসেবে দেখা খুবই বেদনার ।... |
অনুশোচনা | Noun | কোনো ভুল বা ভুল সিদ্ধান্তের জন্য মনেও শোক বা দুঃখ বোধ করা বোঝাতে ব্যবহৃত হয়। | [
"আফসোস",
"লজ্জা",
"দুঃখ"
] | [
"regret",
"sorrow",
"remorse"
] | [
"ভুল সিদ্ধান্তের জন্য তার গভীর অনুশোচনা ছিল।",
"তার কথায় আমি অনুশোচনা অনুভব করলাম।",
"অনুশোচনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক হওয়া উচিত।",
"অপরাধীর মুখে অনুশোচনা দেখা গেল।",
"ভুল করা মানষিকভাবে অনেক অনুশোচনা সৃষ্টি করে।"
] |
অনির্ধারিত | Adjective | যা নির্ধারিত নয়, অর্থাৎ স্থির করা হয়নি, নির্দিষ্ট নয়, অনিশ্চিত বা অপরিকল্পিত | [
"অনির্দিষ্ট",
"অস্পষ্ট",
"অনিশ্চিত",
"অপরিকল্পিত",
"পরিবর্তনশীল"
] | [
"Undecided",
"Unfixed",
"Indeterminate",
"Undefined",
"unsettled"
] | [
"পরীক্ষার তারিখ এখনো অনির্ধারিত।",
"আমাদের পরবর্তী সাক্ষাতের তারিখ অনির্ধারিত রয়ে গেছে।",
"তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনো অনির্ধারিত অবস্থায় আছে।",
"এই সিদ্ধান্তটি এখনো অনির্ধারিত, তাই আলোচনা চলবে।",
"রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।"
] |
অভিনেতা | Noun | অভিনয় করেন যিনি | [
"অভিনয়কারী"
] | [
"Actor",
"Performer"
] | [
"এবার বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে ফোর্বসে নাম উঠল এই অভিনেতার।",
"এছাড়া জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো হয়েছেন সেরা অভিনেতা।"
] |
অবধারিত | Adjective | কোনো কিছু যে নিশ্চিতভাবে ঘটবেই | [
"অবশ্যই ঘটবে এমন",
"নিয়তি-নির্দিষ্ট",
"অবশ্যঘটনীয়",
"বাধ্যতামূলক",
"অবশ্যম্ভাবিতা",
"নিশ্চিত",
"অনিবার্য"
] | [
"decisive",
"inevitable",
"ineluctable",
"UnavoidableUnavoidable",
"Certain"
] | [
"হেরে যাবে এটা অবধারিত জেনে তারা বয়কট করতে পারে ।",
"অবধারিত জেনে যে সামুর সেই সে দিনের প্রিয় মুখগুলোর অনেকেই এখন আর সামুতে উঁকিটিও মারেন না হয়তো পারেননা সময় দিতে নয়তো সময় ভাল যাচ্ছেনা যেমন সময় ভাল যাচ্ছেনা আমাদের এই প্রিয়তম দেশটির ।",
"বেশ কয়েক বছর ধরেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ মানেই জয় অবধারিত ছিল বাংলাদেশের... |
অভিধান | Noun | একটি বই বা সংগ্রহ যা শব্দের সংজ্ঞা, উচ্চারণ, বানান ও ব্যকরণ ব্যাখ্যা করে | [
"শব্দতালিকা",
"শব্দকোষ",
"কোষগ্রন্থ",
"শব্দনির্দেশিকা"
] | [
"dictionary",
"lexicon",
"wordbook",
"vocabulary"
] | [
"ইংরেজি শেখার জন্য একটি ভালো অভিধান থাকা জরুরি।",
"পরীক্ষার প্রস্তুতিতে অভিধান আমার সবচেয়ে বড় সহায়ক।",
"প্রতিদিন নতুন শব্দ শেখার জন্য সে অভিধান পড়ে।",
"ডিজিটাল অভিধান এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।",
"তার কাছে একটি বহুভাষিক অভিধান রয়েছে।"
] |
অবগত | Adjective | জ্ঞাত হওয়া অর্থে | [
"পরিজ্ঞাত",
"অবহিত",
"বিদিত",
"জ্ঞাত",
"জ্ঞানসম্পন্ন"
] | [
"informed",
"aware",
"conscious",
"acquainted",
"possessed",
"gnostic",
"cognizant",
"sensible"
] | [
"যদিও তিনি সবকিছু অবগত।",
"আমরা হযরতের কারামত সম্পর্কে অবগত।",
"স্বপ্নে আমি সবই অবগত হয়েছি।",
"নিশ্চয় আল্লাহ অবগত আছেন আর তোমরা অবগত নও।",
"আল্লাহই সম্যক অবগত।",
"তারাই ভগবানের পূজাপদ্ধতি অবগত আছেন।",
"এ সম্পর্কে আল্লাহই অধিক অবগত।"
] |
অপ্রাপ্তি | Noun | প্রাপ্তির অভাব | [] | [
"non-attainment",
"non-availability",
"non-acquisition",
"non-receipt",
"non-procurement"
] | [
"তাদের আক্ষেপ অপ্রাপ্তির বহর ক্রমেই বড় হচ্ছিল ।",
"ফলে আন্দোলনের অর্জন ও অপ্রাপ্তি দুটো নিয়েই দিন কাটাচ্ছে এখানকার কৃষকরা ।",
"জীবনের কিছু শূন্যতা কিছু অপ্রাপ্তি ছিল অয়নের ।",
"মানুষের জীবনে বিচিত্র ধরনের উত্থান পতন রয়েছে রয়েছে অসংলগ্নতা দুঃখ কষ্ট অপ্রাপ্তি ও বেদনা ।",
"জীবনের কোনো অপ্রাপ্তি রয়েছে কি ।",
... |
অমূল্য | Adjective | যা অত্যন্ত মূল্যবান, কিন্তু মূল্য নির্ধারণ করা যায় না। | [
"মূল্যাতীত",
"অপরিমেয়",
"অতুলনীয়",
"অনমূল্য"
] | [
"priceless",
"Invaluable",
"precious",
"irreplaceable",
"inestimable"
] | [
"প্রত্যেক সন্তান তার বাবা-মায়ের কাছে অমূল্য রতন।",
"সুস্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ ।",
"শিক্ষকের নির্দেশনা আমাদের জীবনের জন্য অমূল্য।",
"সত্যিকারের বন্ধুত্ব একটি অমূল্য সম্পদ।",
"সময়ের সঠিক ব্যবহার জীবনে অমূল্য সাফল্য এনে দেয়।"
] |
অস্তগামী | Adjective | এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা ডুবে যাচ্ছে বা অস্তমিত হচ্ছে। | [
"ডুবন্ত",
"অস্তায়মান",
"বিলীয়মান",
"অবসানমুখী",
"পশ্চিমগামী"
] | [
"Settering",
"disappearing"
] | [
"অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে সুনীল আবার বলল আমরা ভুল করিনি তো ।",
"আর তাকিয়ে ছিলাম ওই অস্তগামী কান্ত সূর্যটার দিকে কিভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ।",
"পদ্মানদীর তীর ধরে ফেরার পথে অস্তগামী সূর্য দেখিয়ে বলে বাচ্চাদের একটু পরেই জোনাকি দেখতে পাবে ।",
"অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ছে স্তূপার গায়ে ।",
"রোদে ... |
অনুচ্ছেদ | Noun | প্রবন্ধের বা আইনের অংশ | [
"অণুচ্ছেদ",
"প্রবন্ধাংশ"
] | [
"Paragraph",
"Article",
"Section"
] | [
"লেখাটিতে সরকার তুলে দিয়েছে বাইবেলের একটি অনুচ্ছেদ।",
"২০১৯ সালের ৫ই অগাস্ট ভারতের মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার."
] |
অস্বীকৃতি | Noun | কোনো কিছু স্বীকার না করা | [
"দ্বিরূক্তি",
"প্রতিবাদ",
"প্রত্যাহরণ"
] | [
"denegation",
"repudiation",
"refusal",
"disavowal",
"retractation",
"nay",
"objection",
"negation"
] | [
"হামাসের লক্ষ্য ইসরায়েলের অস্তিত্বের অস্বীকৃতি।",
"প্রতিবাদ করেছি, দিতে অস্বীকৃতি জানিয়েছি।",
"প্রথমে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন উপস্থাপক।",
"তখন তাঁরা অস্ত্রোপচারে অস্বীকৃতি জানান।",
"স্বীকৃতিতে অস্বীকৃতি কেন?",
"বেশিরভাগই সেসব সমাধানে আস্থা রাখতে অস্বীকৃতি জানালো।",
"বিয়ে করতে অস্বীকৃতি জানায় প... |
অনৈতিক | Adjective | সামাজিক রীতিনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন | [
"নৈতিকতার সহিত সম্পর্কহীন",
"নীতিহীন",
"অন্যায় ও অনৈতিক কাজ হতে সর্বদা বিরত থাকতে হবে।"
] | [
"unethical",
"contrary to morality",
"immoral",
"amoral",
"non-moral"
] | [
"অনৈতিক আকর্ষনের সমস্ত ফসলই তো অনৈতিক।",
"এষা গুপ্ত জানান, ক্যারিয়ারে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব পেয়েছেন তিনি।",
"অনেক ব্যবহারকারী তাদের অনৈতিক শর্তাবলীর দ্বারা আটকা পড়েছেন।"
] |
অনুস্বাক্ষর | Noun | কোনো দলিল বা চিঠিতে সম্পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে লেখকের সংক্ষিপ্ত স্বাক্ষর বা ইনিশিয়াল দেওয়া। | [
"স্বাক্ষর",
"সহি",
"দস্তখত",
"সই",
"আটোগ্রাফ"
] | [
"Countersignature",
"Endorsement"
] | [
"নথিপত্রটি বৈধ হতে হলে সভাপতির অনুস্বাক্ষর প্রয়োজন।",
"চুক্তিপত্রে দুপক্ষের অনুস্বাক্ষর ছাড়া তা কার্যকর হবে না।",
"আবেদনপত্রে অভিভাবকের অনুস্বাক্ষর ছিল বাধ্যতামূলক।",
"দপ্তর প্রধানের অনুস্বাক্ষর না থাকায় নথিটি বাতিল হয়েছে।",
"বিচারকের অনুস্বাক্ষর ছাড়া আদেশ কার্যকর নয়।"
] |
অপমৃত্যু | Noun | স্বাভাবিক নয় এমন মৃত্যু | [
"অবঘাত",
"অপঘাত"
] | [
"Unnatural death",
"Abnornaml death"
] | [
"ময়মনসিংহ জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।",
"অকালেই ওর বিবেকের অপমৃত্যু হবে।"
] |
অশেষ | Adjective | অসীম বা অপরিসীম | [
"অপরিসীম",
"অসংখ্য",
"অপরিমিত",
"অসীম",
"অনন্ত",
"অপার"
] | [
"Unending",
"Endless",
"Never-ceasing",
"Unlimited",
"Eternal"
] | [
"আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ।",
"জনসাধারণের অশেষ ভালবাসায় ফাহিমার আগ্রহ ও প্রত্যাশা আরও বেরে যায় ।",
"হারজেল ও ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের অশেষ যন্ত্রণা ব্যাসেলে আমি ইহুদি রাষ্ট্র স্থাপন করেছি ।",
"আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ ভাবে ঢাকায় ফেরত এসেছি ।",
"তাসনিম বেগমের স্বামী মির কাসেম বল... |
অতৃপ্তি | Noun | সন্তোষের অভাব | [
"অসন্তোষ",
"অতুষ্টি",
"অতৃপ্তি",
"অসন্তুষ্ট",
"উদ্বেগ"
] | [
"discontent",
"dissatisfaction"
] | [
"আনন্দ ভগবান বুদ্ধকে মনের অতৃপ্তি দূর করার উপায় জিজ্ঞাসা করলেন।",
"জাভেদের কাছে সেই কীর্তি যেন একটা অতৃপ্তির নাম!",
"জাগতিক কি বৈষয়িক- সাংসারিক জীবন নিয়ে আমার তেমন কোনো অতৃপ্তি নেই।"
] |
অপরাপর | Adjective | অন্যান্য | [
"নানা",
"ভিন্ন ভিন্ন",
"অতিরিক্ত",
"এতদতিরিক্ত"
] | [
"all other",
"more",
"Various",
"Different",
"Several"
] | [
"তেলসহ অপরাপর জ্বালানির সংকটে পড়বে বিশ্ব ।",
"হয়তো আগামী দিনে দক্ষিণ এশিয়ার অপরাপর দেশেও এই মনোভাবের বিস্তার দেখব আমরা ।",
"নিজের অজান্তেই তা বিষবাষ্প হয়ে অপরাপর সম্প্রদায়কে আক্রমণে উদ্বুদ্ধ করে ।",
"এছাড়া কৃষি চিকিৎসা শিক্ষা সেবাসহ অপরাপর সরকারি সেবাসমূহ এখনো অনেক চরবাসীর নাগালের বাইরেই রয়ে গেছে ।",
"উক্ত ... |
অন্যথা | Adverb | অন্যভাবে বা ভিন্নরকম | [
"বৈপরীত্যে",
"অন্যরকম",
"অন্য প্রকারে",
"ভিন্নভাবে",
"অন্যভাবে"
] | [
"Conversely",
"In another manner",
"Differently",
"Otherwise",
"বৈপরীত্যে"
] | [
"এই নিয়ম মানতেই হবে, অন্যথা নয়।",
"সত্য কথা বলো, অন্যথা ক্ষতি তোমারই হবে।",
"তিনি যা বলেছেন, অন্যথা চিন্তা করার কোন কারণ নেই।",
"কাজটি ঠিক সময়ে শেষ কর, অন্যথা শাস্তি পাবে।",
"সতর্ক হও, অন্যথা বিপদে পড়বে।"
] |
অর্থোদ্ধার | Noun | কোনো দুর্বোধ্য জিনিসের অন্তর্নিহিত বা প্রকৃত অর্থ খুঁজে বের করা। | [
"অর্থবিশ্লেষণ",
"মর্মোদ্ধার",
"তাৎপর্যোদ্ধার",
"ব্যাখ্যা",
"অর্থ নির্ণয়"
] | [
"Deciphering",
"Interpretation",
"Unravelling",
"Decoding",
"Extrication of meaning"
] | [
"পুরোনো এই শিলালিপির অর্থোদ্ধার করা খুবই কঠিন ছিল।",
"পুলিশ অবশেষে অপরাধীর সাংকেতিক বার্তার অর্থোদ্ধার করতে পেরেছে।",
"এই প্রাচীন পাণ্ডুলিপিটির অর্থোদ্ধার নিয়ে গবেষকরা কাজ করছেন।",
"স্বপ্নটির অর্থোদ্ধার করতে জ্যোতিষীর সাহায্য নেওয়া হলো।",
"এই দুর্বোধ্য কবিতার অর্থোদ্ধার করতে আমাকে অনেক সময় লেগেছে।"
] |
অধিকার | Noun | কর্তৃত্ব অর্থে | [
"একাধিপত্য",
"এক্তিয়ার",
"দখল",
"ক্ষমতা",
"প্রতিপত্তি"
] | [
"domination",
"ownership",
"control",
"right",
"possession"
] | [
"ভোটের অধিকার, রাজনীতির অধিকার কোন কোন ক্ষেত্রে ধর্ম পালনের অধিকারও কেড়ে নেয়া হচ্ছে।",
"জীবনযাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।",
"বাসস্থানের অধিকার শ্রমিকদের নায্য অধিকার।"
] |
অশিক্ষা | Noun | বিবর্তনমূলক নেতিবাচক শব্দ, যা সমাজে পশ্চাৎপদতা বা অগ্রগতির অভাব বোঝাতে ব্যবহৃত হয়। | [
"অজ্ঞতা",
"নিরক্ষরতা",
"অশিক্ষিত অবস্থা"
] | [
"Illiteracy",
"Ignorance",
"Lack of education",
"Uneducation"
] | [
"সরকার অশিক্ষা দূরীকরণে নানা পদক্ষেপ নিয়েছে।",
"অশিক্ষা থেকে জন্ম নেয় কুসংস্কার।",
"গ্রামের অনেকেই এখনো অশিক্ষার শিকার।",
"একজন শিক্ষিত মানুষ সমাজকে অশিক্ষা থেকে রক্ষা করতে পারে।",
"অশিক্ষা ও দারিদ্র্য একে অপরের পরিপূরক।"
] |
অনুরোধ | Noun | কোনো বিশেষ কাজ বা আচরণ করার জন্য বিনীত অনুরোধ বা নির্দেশ। | [
"আহ্বান",
"আর্জি",
"বিনীত চাওয়া"
] | [
"solicitation",
"appeal",
"exhortation",
"Request"
] | [
"তাই সবার প্রতি অনুরোধ থাকবে যাতে সঠিক তথ্য পাই এবং কোনো ম্যানুপুলেশন না থাকে।",
"এর বাইরে সরাসরি ব্লগের সম্পাদকদের সাথে যোগাযোগ করতে চাইলে মডারেশনে থাকা লেখা নিয়ে প্রশ্ন থাকলে কিংবা ব্লগ সম্পর্কে কোন পরামর্শ বা মতামত জানাতে চাইলে নিচের ফর্মটি ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।",
"নাগরিকদের রাস্তায় মাস্ক পরার জন্য ব... |
অর্ডার | Noun | নির্দেশ | [
"আদেশ",
"হুকুম",
"পরোয়ানা",
"আজ্ঞা"
] | [
"Command",
"Instruction"
] | [
"সবচেয়ে ভাল কাজ হয় যখন যুদ্ধাপরাধীদের রায় এসে আটকে যায় অথবা ফাঁসির অর্ডার হয়ে যায় ।",
"গুলির অর্ডার দিল অফিসার ।",
"পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী বলেছেন হাইকোর্ট থেকে স্টে অর্ডার না উঠানো পর্যন্ত এ মামলার কোনো আপডেট পাওয়া যাবে না ।",
"সে সেনাদের অর্ডার দিলো সামনে যেতে ।"
] |
অর্ডার | Noun | ক্রয় আদেশ | [
"চাহিদাপত্র",
"ক্রয়াদেশ"
] | [
"Purchase order",
"Request"
] | [
"এখন তো অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবে ।",
"খাওয়াদাওয়া করতে চাইলেও সেক্ষেত্রে খাবার অর্ডার করার বিষয়ে উদ্যোগী হতে পারেন নিজেই ।",
"মিষ্টি আর দইয়ের অর্ডার আমি দিয়ে এসেছি ।",
"তারপর ডিম আর ঝাল খিচুড়ির অর্ডার দিই ।",
"সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই ফোনের ।",
"এবারের ঈদে মানিকগঞ্জ থেকে বিভিন্ন ধরনের প্রা... |
অর্ডার | Noun | শৃঙ্খলা | [
"নিয়ম",
"সুব্যবস্থা",
"সংগঠন"
] | [
"Discipline",
"System",
"Arrangement"
] | [
"শ্রেণিকক্ষে শৃঙ্খলার অর্ডার বজায় রাখা জরুরি",
"বোলিং এর ক্ষেত্রে ভারতীয় ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী যদিও বাংলাদেশের মিডল টপ অর্ডার প্রতিদিনই ভালোভাবে ক্লিক করছে ।",
"তবে পরিস্থিতির উপর বিবেচনা করে ধোনি ও রায়নার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট ।",
"পাবলিক প্রসিকিউটর ইদ্রিস আলী বলেছেন হ... |
অন্যদিন | Adverb | সাধারণত কোনো নির্দিষ্ট দিনকে বোঝায় যা সম্প্রতি বা কিছু সময় আগে ঘটে গেছে | [
"অপর দিন",
"পরবর্তী দিন",
"পরদিন",
"আগত দিন"
] | [
"Another day",
"the next day",
"the following day",
"a future day"
] | [
"পুরোনো গাড়ির প্রদর্শনী ঢাকা ক্লাবের করিডরে অন্যদিনের মতো গতকালও ছিল গাড়ির সারি ।",
"ফ্যামিলি ম্যাগাজিন অন্যদিন বেক্সি ফেব্রিকস অন্যদিন ঈদ ফ্যাশন অনুষ্ঠান সন্ধ্যা টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ।",
"বেশিরভাগ কলকারখানা বন্ধ রয়েছে যেগুলো খোলা রয়েছে সেখানেও শ্রমিক উপস্থিতি অন্যদিনের তুলনায় কম ।",
"হয়ত... |
অহিংসা | Noun | হিংসা না করা | [
"শান্তিবাদ"
] | [
"non-violence"
] | [
"বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের সংস্পর্শে এসে তিনি হিংসার পথ ছেড়ে বুদ্ধের অহিংসা মন্ত্রে উজ্জীবিত হন ।",
"অহিংসা পরম ধর্ম বরাবরের মতই সুন্দর ছবি ।",
"গৌতম বুদ্ধের অন্যতম মূল বাণী হচ্ছে অহিংসা ও শান্তি মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা ।",
"আজ অহিংসার দিন ।",
"নেতাজী কি গান্ধীর অহিংসা মতবাদের সাথে একমত... |
অবলুপ্ত | Adjective | লুপ্ত হয়েছে বা লোপ পেয়েছে এমন | [
"লোপপ্রাপ্ত"
] | [
"Extinct"
] | [
"আফগানিস্থানে সোভিয়েতের আগ্রাসনের প্রতিক্রিয়ায় আমেরিকার সহযোগীতায় তালেবান বা আল কায়দার জন্ম হয়েছিল ইরাক যুদ্ধের পরিণতিতে অবলুপ্ত হওয়া ইরাকি সেনাবাহিনী থেকে আইএস এর জন্ম ।",
"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দেশে ভিআইপি কালচার অবলুপ্ত করতে চাইছেন তখন বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নেতা মন্ত্রীদের ঔদ্ধত্যে নাজেহাল সাধারণ ... |
অপমানজনক | Adjective | যা অন্যকে অপমান বা তিরস্কৃত করে | [
"অসম্মানকর",
"মর্যাদাহানিকর",
"মানহানিকর",
"অবমাননাকর",
"অসম্মানজনক"
] | [
"Insulting",
"Dishonorable",
"Offensive",
"Disrespectful"
] | [
"মানুষ দেখুন আপনি এতক্ষণ কুকুর আর বিড়ালদের নিয়ে অপমানজনক কথা বলেছেন এবার মানুষের অপমান করছেন না তো ।",
"কত অপমানজনক কথা বলা হয়েছে তার বিরুদ্ধে সকালবেলা বাফুফেতে নাকি বাজার করতে যান বাড়িভাড়া দিতে পারেন না ।",
"একজন শিক্ষককে নিয়ে প্রশ্ন তোলাটা কি নিজেদের জন্যই অপমানজনক না ।",
"তার বাবার অভিযোগ সামাজিক যোগাযোগের... |
অপ্রকাশ্য | Adjective | যা প্রকাশ করা যায় না বা প্রকাশের অযোগ্য। | [
"গোপন",
"অন্তর্লীন",
"অঘোষিত",
"অপ্রকাশিত",
"গোপনীয়"
] | [
"unexpressed",
"undisclosed",
"inexpressible",
"unspoken",
"secret"
] | [
"ধর্মীয় আচারগুলির কিছু অংশ সাধারণের কাছে অপ্রকাশ্য থাকে।",
"আদালতের নির্দেশে প্রতিবেদনটি এখনো অপ্রকাশ্য অবস্থায় আছে।",
"কিছু অনুভূতি এত গভীর যে তা একেবারেই অপ্রকাশ্য।",
"এই তথ্যটি জাতীয় নিরাপত্তার কারণে অপ্রকাশ্য রাখা হয়েছে।",
"তাঁর মনের কষ্ট ছিল একেবারে অপ্রকাশ্য।"
] |
অজস্র | Adjective | অনেক পরিমান বোঝাতে | [
"প্রচুর",
"অফুরন্ত",
"অসংখ্য",
"বহু"
] | [
"umpteen",
"many",
"numerous"
] | [
"চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র পাথর ।",
"ইন্টারনেটে ইংরেজি ভাষা শেখার অজস্র সাইট রয়েছে ।",
"পৃথিবীতে অজস্র বিজ্ঞানী আছেন যাঁরা মনেপ্রাণে বিশ্বাস করেন তাঁরা অন্য কোথাও প্রাণের অস্তিত্ব পাবেন ।",
"বিশ্বখ্যাত পিমা কটনের টি শার্ট পাওয়া যাবে ভি গলায় অজস্র মনোরম রঙে ।",
"কারণ প্রতিবছরই চন্দনবাড়ি থেকে প্রায় কিমি ... |
অনুত্তীর্ণ | Adjective | উত্তীর্ণ হয়নি এমন | [
"অকৃতকার্য",
"ফেল",
"ব্যর্থ"
] | [
"unsuccessful",
"unconquered"
] | [
"কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি অনুত্তীর্ণ হন।",
"গ্রেড পদ্ধতিতে সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন।"
] |
অত্যুজ্জ্বল | Adjective | যা খুব উজ্জ্বল বা প্রখর আলো, রং, প্রতিভা বা মানে দ্বারা অত্যধিক দ্যুতিময় বা দীপ্তিমান | [
"দীপ্তিময়",
"জ্বলজ্বলে",
"দীপ্তিমান",
"প্রখর",
"অতিদ্যুতিমান"
] | [
"luminous",
"dazzling",
"radiant",
"brilliant",
"very bright"
] | [
"সভার প্রধান অতিথির উপস্থিতি অত্যুজ্জ্বল আলোসদৃশ প্রভাব ফেলেছে।",
"চিত্রশিল্পীর চিত্রকর্মে রংগুলো অত্যুজ্জ্বলভাবে ফুটে উঠেছে।",
"তার অত্যুজ্জ্বল প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে।",
"মেলার বাতিগুলো অত্যুজ্জ্বল আলো ছড়াচ্ছে।",
"রাতের আকাশে চাঁদটি অত্যুজ্জ্বল হয়ে উঠেছে।"
] |
অ্যাপ্লিকেশন | Noun | কোন কাজের উদ্দেশ্যে আবেদন করা | [
"দরখাস্ত"
] | [
"Application"
] | [
"মামলার দিনক্ষণ সবপক্ষকে জানিয়ে দেওয়ার জন্য আদালতের তরফে তৃণমূলকে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন করতে নির্দেশ দেওয়া হয় ।",
"তিনি বললেন মান্নানের একটা অ্যাপ্লিকেশন পাঠালাম ওকে ইন্টারভিউ কার্ড পাঠিয়ে দিও ।"
] |
অদেখা | Adjective | যা এখনো দেখা হয়নি | [
"দেখতে বাধাপ্রাপ্ত",
"অজানা",
"অদৃষ্ট",
"না-দেখা",
"ব্যাহতদৃষ্টি"
] | [
"undiscovered",
"unsighted",
"unseen",
"Hidden",
"Unnoticed",
"Not yet seen",
"Invisible"
] | [
"এ জন্য পবিত্র কুরআনের শুরুতেই অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের শর্তারোপ করা হয়েছে ।",
"অদেখা যাদের কথা বলছি তারাও নিশ্চয়ই এমন করেই ভাবে ।",
"নয়তো অদেখা থেকে যাবে অনেক কিছু সঙ্গে হবে আফসোস ।",
"অপরিচিত কথা বলতে অদেখা পথ নাকি অজানা অনুভূতি কোনটা ধরে নেব ।",
"এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভ... |
অভিশপ্ত | Adjective | যাকে অভিশাপ দেওয়া হয়েছে এমন | [
"দুর্ভাগা",
"ধ্বংসপ্রাপ্ত",
"মুখপোড়া"
] | [
"cursed",
"accurst",
"execrable"
] | [
"আমার এই আঙিনা বড় অভিশপ্ত ।",
"আপনি নিশ্চয়ই অভিশপ্ত শয়তানের অভিশপ্ত ভাই হতে চান না?",
"জানিনা কোন অভিশাপে অভিশপ্ত আমি।"
] |
অতলান্ত | Adjective | যার কোনো তল নেই | [
"গভীর",
"তলহীন",
"অসীম"
] | [
"Bottomless",
"Infinite",
"Unfathomable"
] | [
"যবনিকা পড়ে গেলে সহস্র ঢেউয়ের অতলান্ত যোগফল শূন্যতাই ।",
"সাগরের অতলান্তে অবাক করা পৃথিবীর আর এক রূপ লুকিয়ে আছে যুগ যুগান্তের মায়াজালে ডুবুরি কিংবা ডুবো জাহাজের চালক হলে পৌঁছা যেত সেথা হারিয়ে যাওয়ার অনেক আগে ।",
"শিখছি অতলান্ত পানিতে কিভাবে ডাইভ দিতে হয় ।"
] |
অতিবৃষ্টি | Noun | যখন কোন স্থানে প্রয়োজন এর থেকে বেশি পরিমানে বৃষ্টিপাত হয়, এমন অবস্থাকে বুঝায় । | [
"অতিরিক্ত বৃষ্টি",
"প্রবল বর্ষণ",
"মুষলধারে বৃষ্টি",
"ভারী বর্ষণ",
"প্রচুর বৃষ্টি"
] | [
"excessive rainfall",
"heavy downpour",
"torrential rain",
"deluge"
] | [
"অনাবৃষ্টি যেমন ক্ষতিকর অতিবৃষ্টি বা প্রলম্বিত বর্ষাও ভয়ের কারণ ।",
"এপ্রিলের প্রথম সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ছয়টি জেলায় অকালবন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং মোটা চালের দাম বাড়তে থাকে ।",
"যদি আবার উজানি ঢল বা অতিবৃষ্টি না হয় তবে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ।",
"এদেশে নদীভাঙ্গন জলোচ্ছ্বাস ... |
অ্যালবাম | Noun | ছবি, গান, বা বিভিন্ন স্মৃতি-সংগ্রহের সংকলন | [
"স্মৃতি সংকলন",
"সংগ্রহশালা",
"স্মারকগ্রন্থ",
"ফটোসংগ্রহ",
"গানের সংগ্রহ"
] | [
"album"
] | [
"তার দুটি গানের অ্যালবাম রয়েছে ।",
"আপনি সর্বশেষ কবে টাকা খরচ করে একটা গানের অ্যালবাম কিনে গান শুনেছেন বা শুনেছি ।",
"আমার সঙ্গীত পরিচালনার শুরুটাও হয়েছিল মাটির সুরে নামে মিক্সড অ্যালবাম দিয়ে ।",
"আমি আমার পরিবারের পুরনো ছবি অ্যালবামে সংরক্ষণ করি।",
"অনুষ্ঠান শেষে সবাই মিলে ছবি তোলার জন্য অ্যালবাম তৈরি করল।... |
অযাচিত | Adjective | চাওয়া হয়নি বা অনুরোধ করা হয়নি এমন। | [
"অনাহূত",
"অনাকাঙ্ক্ষিত",
"স্বয়ংক্রিয়",
"অ-অনুরোধকৃত"
] | [
"Unsolicited",
"Uninvited",
"Unrequested",
"Unasked",
"Spontaneous"
] | [
"আমার সমস্যায় তার অযাচিত সাহায্য আমি বিনয়ের সাথে ফিরিয়ে দিলাম।",
"তিনি অযাচিতভাবে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন।",
"এই অযাচিত উপদেশ আমাদের আরও বিভ্রান্ত করেছে।",
"কোনো প্রকার অযাচিত সুবিধা গ্রহণ করা তার নীতিবিরুদ্ধ।",
"অযাচিত প্রশংসা সবসময় বিশ্বাস করা ঠিক নয়।"
] |
অযাচিত | Adjective | যার কোনো প্রয়োজন নেই বা যা প্রত্যাশিত নয়। | [
"অবাঞ্ছিত",
"অপ্রয়োজনীয়",
"বাড়তি",
"অনাবশ্যক",
"অনভিপ্রেত"
] | [
"Unnecessary",
"Unwanted",
"Superfluous",
"Undesirable",
"Obtrusive"
] | [
"তার জীবনে আর কোনো অযাচিত জটিলতার স্থান নেই।",
"এই ছোট সমস্যাটির জন্য এত বড় অযাচিত পদক্ষেপের কোনো দরকার ছিল না।",
"সমালোচনা যদি অযাচিত হয়, তবে তা এড়িয়ে চলাই শ্রেয়।",
"তার এই অযাচিত ব্যবহার আমাকে বেশ আঘাত দিল।",
"আমাদের আলোচনায় তার এই অযাচিত উপস্থিতি মোটেই সুখকর ছিল না।"
] |
অনির্বাণ | Adjective | চিরকাল জ্বলে থাকে বা চিরকাল স্থায়ী বোঝাতে ব্যবহৃত হয়। | [
"চিরন্তন",
"অনন্ত",
"শাশ্বত",
"অবিনশ্বর",
"অবিনাশী"
] | [
"everlasting",
"eternal",
"undying",
"perpetual"
] | [
"তার স্মৃতি সব সময় অনির্বাণ হয়ে থাকবে।",
"মায়ের ভালোবাসা অনির্বাণ এবং চিরস্থায়ী।",
"কবির অনির্বাণ সৃষ্টি সাহিত্য ইতিহাসে লেখা আছে।",
"অনির্বাণ প্রদীপটি দুর্গা মণ্ডপে জ্বলতে থাকে।",
"তার অনির্বাণ চেষ্টার ফল সবসময় দৃঢ় থাকে।"
] |
অনুঘটক | Noun | যেটি কোনো কাজ বা পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে কাজ করে | [
"চালক",
"উদ্দীপক",
"প্ররোচক"
] | [
"motivator",
"Stimulus",
"catalyst"
] | [
"দুই দেশের শিল্পপ্রধানদের কাছে ফিকি অনুঘটক হয়ে উঠছে ।",
"আর এসবের পিছনে অনুঘটক হিসেবে কাজ করছে আধুনিক প্রযুক্তি উদ্ভাবিত বিভিন্ন মাধ্যম ।",
"আর এতে অনুঘটক হিসেবে কাজ করে ভবিষ্যৎ সম্পর্কে একজন শিক্ষার্থীর অজ্ঞতা ও আনুসাঙ্গিক প্রতিষ্ঠানগত এবং রাজনৈতিক পরিবেশ ।"
] |
অডিট | Noun | আর্থিক হিসাবের স্বাধীন পরীক্ষা। | [
"নিরীক্ষা",
"হিসাব পরীক্ষা",
"যাচাই",
"পর্যালোচনা",
"অনুসন্ধান"
] | [
"Audit",
"Inspection",
"Scrutiny",
"Verification",
"Review"
] | [
"প্রতি বছর আমাদের কোম্পানির আর্থিক রেকর্ড অডিট করা হয়।",
"সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অডিট বাধ্যতামূলক।",
"অডিট রিপোর্টে কিছু অনিয়ম ধরা পড়েছে।",
"আয়কর বিভাগ একটি নতুন অডিট প্রক্রিয়া চালু করেছে।",
"অভ্যন্তরীণ অডিট প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে।"
] |
অবিভক্ত | Adjective | ভাগ করা হয়নি এমন | [
"অখণ্ড",
"অবিচ্ছিন্ন",
"অবিচ্ছেদ"
] | [
"unseparated",
"undivided",
"indiscrete"
] | [
"বাংলা ভাগ হলেও রবীন্দ্র-নজরুল অবিভক্ত।",
"স্বপ্নে পাওয়া অবিভক্ত মন আজ ভাগাভাগির শিকার।",
"রিলায়েন্স তখন ছিল এক অবিভক্ত পরিবার।"
] |
অভিশাপ | Noun | অমঙ্গল জ্ঞাপক | [
"অভিশাপপ্রদান",
"শাপ",
"অমঙ্গলেচ্ছা",
"অভিশাপদান"
] | [
"curse",
"darn",
"woe",
"damnation",
"cuss"
] | [
"সিলেটের অভিশাপ উজানের ঢল।",
"অভিশাপ কি এমনি আসে?"
] |
অসতী | Adjective | অনৈতিক, অসৎ বা অবাধ্য নারী | [
"কলঙ্কিত",
"অসৎ",
"অসচ্চরিত্র"
] | [
"Unchaste",
"Frail",
"Unrepeatable"
] | [
"অসুস্থ এলেজান জানান বড় মেয়ের বিয়ের পর অসতী আখ্যা দিয়ে তাকে তালাক দেয় তার স্বামী ।",
"প্রতিরোধের চেষ্টা করার খেশারত হিসেবে নারীর কপালে জোটে অসতী উপাধি সাথে তার পোষাক আসাক চলন বলন নিয়ে নানারকম মুখরোচক আলোচনা প্লাস সমাজে আজীবনের জন্য একঘরে হয়ে যাওয়ার পুরস্কার ।",
"সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলছেন মেয়ে স... |
অর্থনৈতিক | Adjective | অর্থনীতি বিষয়ক | [
"আর্থিক",
"আর্থ"
] | [
"economic"
] | [
"কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশী হাইব্রীড সোনামুখী সহ বিভিন্ন জাতের করলা চাষাবাদ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন ।",
"এসময় চুক্তি স্বাক্ষরের জন্য বিমসটেকভুক্ত বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা সদস্য দেশগুলোর আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন ।",
"যানজট ন... |
অংশীদারি | Adjective | কোন ব্যবসা ব প্রকল্পের যৌথ মালিকানা, সহযোগিতা বা পার্টনারশিপ অর্থে | [
"অংশভাগ",
"পার্টনারশিপ",
"যৌথ মালিকানা",
"সহ-অধিকার"
] | [
"Partnership",
"Joint ownership",
"Co-ownership",
"Joint venture"
] | [
"ডিপোর মালিকপক্ষের যৌথ বিনিয়োগে বাংলাদেশের স্মার্ট গ্রুপের অংশীদারি রয়েছে ।",
"যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবে ।",
"তারা একটি ব্যবসায় অংশীদারি ভিত্তিতে কাজ শুরু করেছে।",
"আমাদের সংস্থাটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারি গড়েছে।",
"অংশীদারি ব্যবসায় লাভ ও ক্ষতি সবাইকে ভাগ করে নিতে হয়।"
] |
অসহনীয় | Adjective | সহ্য করা যায়না এমন | [
"দুঃসহ",
"সহ্যাতীত",
"সহনাতীত",
"অসহ্য"
] | [
"unendurable",
"insufferable",
"unbearable",
"intolerable"
] | [
"স্বজাতিরাই অসহনীয় আচরণ করে।",
"তিনি আরও বলেন, অসহনীয় গরম কাটছে।",
"তিনি অসহনীয় পরিস্থিতিতে ছিলেন।"
] |
অর্ধনমিত | Adjective | অর্ধেক পরিমাণে নামানো | [
"অর্ধহ্রাসপ্রাপ্ত",
"অর্ধনামানো",
"অর্ধতলে রাখা",
"মাঝামাঝি অবস্থায় রাখা",
"মধ্যনামিত"
] | [
"half-mast",
"At half-staff",
"Half-lowered",
"Partially lowered",
"Half-reduced"
] | [
"বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের সূচনা হয় ।",
"ফেব্রুয়ারি এ উপলক্ষে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মো জশিম উদ্দিন ।",
"বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিসেম্বর সূর্যোদয় ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এ... |
অনলবর্ষী | Adjective | আগুন বর্ষণকারী | [
"অগ্নিবর্ষী",
"জ্বলন্ত",
"ধ্বংসাত্মক",
"তেজস্বী"
] | [
"showering fire",
"emitting fire",
"raining fire",
"Fiery"
] | [
"সেই জনসভাতে মওলানা যে অনলবর্ষী বক্তৃতা দেন তাতে মানুষ যেমন উদ্বুদ্ধ হয়েছে তেমনি ভয় পেয়ে গেছে শাসকরা ।",
"তৎকালীন সময়ে অনলবর্ষী বক্তা হিসেবে তরুণ ছাত্রনেতা দবিরুলের খ্যাতি ছিল চারদিকে ।",
"অনলবর্ষী বক্তাও ছিলেন না তিনি ছাত্ররাজনীতিতে জনপ্রিয়তার যা একটা বড় উপাদান ।",
"বয়স যত বাড়তে থাকে ততোই তিনি হয়ে উঠেন অনলবর... |
অধ্যয়নরত | Adjective | মনোযোগ সহকারে পাঠরত | [
"পাঠরত",
"পড়ুয়া",
"শিক্ষারত"
] | [
"studying"
] | [
"অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবেন উচ্চতর শিক্ষা ক্যারিয়ার গাইডলাইন রিসার্চ লেটেস্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড ইত্যাদি জানার এক্সক্লুসিভ সুযোগ ।",
"নব্বইয়ের দশকে আমেরিকায় অধ্যয়নরত একমাত্র ছেলেকে দেখতে সপরিবারে আমেরিকায় চলে যান ।",
"পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত জন শিক্ষার্থীর মধ্যে সাত লাখ হাজার টাকার চেক বিতরণ করা... |
অপরিণত | Adjective | বয়স অনুযায়ী শারীরিকভাবে পূর্ণতা লাভ করেনি এমন অবস্থা। | [
"অপূর্ণ",
"কাঁচা",
"অসম্পূর্ণ",
"অপরিপক্ব"
] | [
"unripe",
"Incomplete",
"Immature",
"unformed"
] | [
"সে এখনো একজন অপরিণত কিশোর।",
"ফলগুলো অপরিণত অবস্থায় গাছ থেকে পাড়া হয়েছে।",
"শিশুরা অপরিণত হাড় ও মস্তিষ্ক নিয়ে জন্মায়।",
"ইদানীং রমনা পার্কসহ বিভিন্ন এলাকায় অপরিণত গাছ দেখা যায় ।"
] |
অপরিণত | Adjective | যার চিন্তাভাবনা, অনুভব বা আচরণে পূর্ণ পরিপক্কতা নেই। | [
"শিশুসুলভ",
"অনভিজ্ঞ",
"ছেলেমানুষি"
] | [
"Immature",
"Inexperienced",
"Childish",
"Naive"
] | [
"তুমি একজন অপরিণত মনের মানুষ।",
"অপরিণত আবেগে সম্পর্ক টেকে না।",
"অপরিণত কথাবার্তায় দলটি ক্ষুব্ধ হয়।",
"তার মন্তব্যগুলো ছিল অপরিণত ও হঠকারী।"
] |
অপ্রীতিকর | Adjective | প্রীতি বা সন্তোষের অভাব | [
"অসন্তুষ্ট",
"আপত্তিকর",
"অমার্জিত",
"অরুচিকর"
] | [
"unpleasant",
"unsavory",
"displeasing"
] | [
"কিন্তু অপ্রীতিকর ঘটনা তাকে হতাশ করলো।",
"প্রথমে অপ্রীতিকর অবস্থার কথাটা বলে নিই।",
"সারা দেশেই অপ্রীতিকর ঘটনা বাড়ছে।"
] |
অবাঞ্ছিত | Adjective | চাওয়া হয়নি এমন | [
"আপত্তিকর",
"অনাকাঙ্খিত",
"অবাঞ্ছনীয়",
"অনভিপ্রেত"
] | [
"undesirable",
"unwelcome",
"undesired",
"unwanted"
] | [
"সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের অবাঞ্ছিত জনগোষ্ঠী হিসেবে গণ্য করে।",
"এতে অবাঞ্ছিত কোন ঘটনা ঘটে যেতে পারে।"
] |
অনিয়ন্ত্রিত | Adjective | নিয়ন্ত্রণের বাইরে বা যাকে নিয়ন্ত্রণ করা যায় না | [
"লাগাম-ছাড়া",
"অবাধ",
"বিধিনিষেধহীন",
"উন্মত্ত",
"নিয়ন্ত্রণহীন"
] | [
"uncontrolled",
"unrestrained",
"wild",
"disorderly",
"chaotic"
] | [
"অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।",
"অনিয়ন্ত্রিত রাগ অনেক সম্পর্ক নষ্ট করেছে।",
"অনিয়ন্ত্রিত আচরণ পরীক্ষার পরিবেশ নষ্ট করছিল।",
"শিশুটির অনিয়ন্ত্রিত কান্না সবাইকে চিন্তায় ফেলে দিল।",
"এর অনিয়ন্ত্রিত ব্যবহার শরীরের ক্ষতি এমনকি মৃত্যুরও কারণ হতে পারে ।"
] |
অভীষ্ট | Adjective | কাঙ্ক্ষিত বা প্রিয় ব্যক্তি/বস্তু | [
"আকাঙ্ক্ষিত",
"আরাধ্য",
"প্রিয়",
"বাঞ্ছিত",
"কাম্য"
] | [
"desired",
"aimed",
"purpose",
"cherished",
"wished for"
] | [
"ফের ক্লান্ত শরীরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে গিয়েছেন রকি ।",
"মানসিংহের দ্বারা অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা নেই জেনে তিনি শের আফগানের পত্নীকে হস্তগত করার ইচ্ছায় কুতুবউদ্দিনকে বাঙলার সুবাদার করে প্রেরণ করেন ।",
"সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে দল সহযোগিতা দিতে পারে ।",
"অভীষ্ট লক্ষ্... |
অমানুষ | Noun | মানুষ নয় যে | [
"অমানব",
"মনুষ্যত্বহীন"
] | [
"Inhuman"
] | [
"এই অমানুষগুলোকে দিতে ভয়ঙ্করতম শাস্তি।",
"আপনার স্বামী একটা অমানুষ।",
"অমানুষের কি এইসব ইচ্ছে করে?"
] |
End of preview. Expand in Data Studio
Bangla Lexicon Dataset
A Bangla lexicon dataset with meanings, synonyms, translations, and example sentences.
Dataset Summary
- Rows: 7,383
- Format: JSONL
- Primary fields:
word,part_of_speech,meaning,synonyms,translations,examples - Multi-value fields:
synonyms,translations, andexamplesare stored as JSON arrays
Structure
Each row represents one lexical entry or sense. The word and part_of_speech fields identify the entry, while meaning gives the Bangla definition. synonyms, translations, and examples are array fields so each record can keep multiple values.
Example
{
"word": "অপপ্রয়োগ",
"part_of_speech": "Noun",
"meaning": "ভুল বা অনুচিত ব্যবহার",
"synonyms": ["দোষযুক্ত প্রয়োগ", "অমার্জনীয় ব্যবহার", "অনৈতিক ব্যবহার"],
"translations": ["improper use", "misapplication", "wrongful application"],
"examples": ["পরিবেশ সংরক্ষণে অর্থের অপপ্রয়োগ মানহানিকর।"]
}
Loading
from datasets import load_dataset
dataset = load_dataset("json", data_files="lexicon_dataset.jsonl")
- Downloads last month
- 7