Unnamed: 0 int64 0 2.32k | গানের কথা stringlengths 50 1.95k | পর্যায় stringclasses 16
values | ভাগ stringclasses 92
values | ক্রমিক সংখ্যা float64 1 617 ⌀ | বাংলা_সন float64 1.28k 1.92k ⌀ | ইংরেজি_সন float64 1.87k 1.94k ⌀ | রাগ stringclasses 394
values | তাল stringclasses 79
values |
|---|---|---|---|---|---|---|---|---|
0 | অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি।
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক,
ধরায় তখন তিমিরগহন রাতি।
ঘরের লোকে কেঁদে কইল মোরে,
'আঁধারে পথ চিনবে কেমন ক'রে?'
আমি কইনু, 'চলব আমি নিজের আলো ধরে,
হাতে আমার এই-যে আছে বাতি।'
বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা,
ছায়ায় ... | পূজা | বিশ্ব | 351 | 1,325 | 1,918 | সাহানা | দাদরা |
1 | অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে!
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে॥
তেমনি ক'রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে,
নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে॥
বাজে ব'লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।
বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ'রে॥ | পূজা | বিরহ | 158 | 1,321 | 1,914 | সাহানা | তেওরা |
2 | অগ্নিশিখা এসো এসো, আনো আনো আলো।
দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো॥
আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি,
আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো॥
এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী--
শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি।
দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে
... | আনুষ্ঠানিক | আনুষ্ঠানিক | 17 | 1,330 | 1,923 | ইমন কল্যাণ | কাহারবা |
3 | অচেনাকে ভয় কী আমার ওরে?
অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে॥
জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না,
চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে॥
ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে--
অচেনা এই জীবন আমার,
... | পূজা | শেষ | 590 | 1,321 | 1,914 | ইমন | দাদরা |
4 | অজানা খনির নূতন মণির গেঁথেছি হার,
ক্লান্তিবিহীনা নবীনা বীণায় বেঁধেছি তার॥
যেমন নূতন বনের দুকূল, যেমন নূতন আমের মুকুল,
মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার,
তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের
রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার॥
যে বাণী আমার কখনো কারেও হয় নি বলা
তাই দিয়ে গানে রচিব... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 40 | 1,335 | 1,928 | পরজ-সোহিনী | দাদরা |
5 | অজানা সুর কে দিয়ে যায় কানে কানে।
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে॥
বিস্মৃত জন্মের ছায়ালোকে হারিয়ে-যাওয়া বীণার শোকে
ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী।
কোন্ বসন্তের মিলনরাতে তারার পানে
ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে॥ | প্রেম | প্রেমবৈচিত্র্য | 217 | 1,345 | 1,939 | ভৈরব | কাহারবা |
6 | দশরথ। অজ্ঞানে করো হে ক্ষমা তাত, ধরি চরণে।
কেমনে কহিব শিহরি আতঙ্কে।
আঁধারে সন্ধানি শর খরতর
করীভ্রমে বধি তব পুত্রবর
গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | কালমৃগয়া | 32 | 1,289 | 1,882 | null | null |
7 | অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা,
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা॥
ওগো বিদেশিনী,
তুমি ডাকো ওরে নাম ধরে,
ও যে তোমারি চেনা।
তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা,
তোমারি বকুল... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 230 | 1,345 | 1,939 | মিশ্র বেহাগ | দাদরা |
8 | অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া॥
সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,
সম্মুখে শয়ান সিন্ধু দিগ্বিদিক হারাইয়া॥
জলধি রয়েছে স্থির, ধূ-ধূ করে সিন্ধুতীর,
প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া।
নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ,
রজনী আসিছে ধীরে দুই বাহু প... | প্রেম ও প্রকৃতি | রবিচ্ছায়া | 44 | 1,288 | 1,882 | বাগেশ্রী | আড়াঠেকা |
9 | অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উৎসবে
আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে॥
বঞ্জুল্নিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে,
চঞ্চল অঞ্চলগন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে॥
মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জনকল্লোল
আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয়হিন্দোল।
নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠিবে ভাসি,
মিলনমল্লিকামাল্য পরাই... | প্রকৃতি | বসন্ত | 195 | 1,332 | 1,926 | মিশ্র পরজ-বসন্ত | তেওরা |
10 | অনিমেষ আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে॥
রবি শশী গ্রহ তারা হয় নাকো দিশাহারা,
সেই আঁখি'পরে তারা আঁখি রেখেছে॥
তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?
ধ্রুবেজ্যোতি সে নয়ন জাগে সেথা অনুক্ষণ,
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে॥ | পূজা | বিবিধ | 506 | 1,290 | 1,884 | দেশ | আড়াঠেকা |
11 | অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে--
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে--
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই ... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 73 | 1,329 | 1,922 | দেশ | দাদরা |
12 | অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতুহলী।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে--
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।
তোমার মনে কুয়াশা আছে, আপ... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 147 | 1,332 | 1,926 | ভৈরবী | দাদরা |
13 | অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে॥
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে,
যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে॥
সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা,
যার বিরহের নাই অবসান তার মিলনের আনে ভাষা।
শুকালো যেই নয়নবারি তোমার সুরে কাঁদন তারি,
ভোলা দিনের বা... | প্রেম | গান | 21 | 1,336 | 1,930 | দেশ | দাদরা |
14 | অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা--
আমার ব্যথায় তোমার মিলবে বাসা।
দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে
তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে॥ | প্রকৃতি | বসন্ত | 256 | 1,329 | 1,923 | ইমন কল্যাণ - পূরবী | দাদরা |
15 | অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥
বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
দিক্ পরানে আনি--
ডাকো তোমার নিখিল-উৎসবে॥
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
খুলাও রুদ্ধদ্বার
পূর্ণ করো প্রণতিগৌরবে॥ | পূজা | জাগরণ | 272 | 1,334 | 1,928 | হাম্বীর | তেওরা |
16 | অনেক দিয়েছ নাথ,
আমায় অনেক দিয়েছ নাথ,
আমার বাসনা তবু পুরিল না--
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে সখা, আরো দিতে হবে হে--
তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না॥ | পূজা | বিবিধ | 407 | 1,293 | 1,887 | আশাবরী-ভৈরবী | ত্রিতাল |
17 | অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 100 | 1,325 | 1,918 | ভৈরবী | একতাল |
18 | অন্তর মম বিকশিত করো অন্তরতর হে--
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে॥
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে॥
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে।
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে॥ | পূজা | প্রার্থনা | 111 | 1,314 | 1,907 | ভৈরবী | একতাল |
19 | অন্তরে জাগিছ অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি॥ | পূজা | আশ্বাস | 249 | 1,300 | 1,894 | বেহাগ | ঝাঁপতাল |
20 | অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
সেই তো তোমার ভালো॥
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তো তোমার গেহ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ
সেই তো তোমার স্নেহ॥
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান।
মৃত্যু আপন পাত্রে ভরি ব... | পূজা | বিশ্ব | 354 | 1,321 | 1,914 | বৃন্দাবনী সারং | দাদরা |
21 | অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
কখন্ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি--
আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে॥
যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন
আপনি তুমি আমার পথে লুকি... | পূজা | বন্ধু | 84 | 1,317 | 1,910 | null | null |
22 | অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ--
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ্সম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান॥
তোমারে পেয়েছ... | পূজা | প্রার্থনা | 114 | 1,292 | 1,885 | ভৈরবী | কাহারবা |
23 | অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে॥
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়নকোণে॥
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে।
যেয়ো না, যে... | প্রেম ও প্রকৃতি | প্রবাহিণী | 70 | 1,332 | 1,925 | কাফি | তেওরা |
24 | অভয় দাও তো বলি আমার
উইশ কী--
একটি ছটাক সোডার জলে
পাকী তিন পোয়া হুইস্কি॥ | নাট্যগীতি | চিরকুমার সভা | 63 | 1,307 | 1,900 | কালাংড়া | মুক্তছন্দ |
25 | অভিশাপ নয় নয়,
অভিশাপ নয় নয়--
আনছে আমার জন্মান্তর,
মরণের সিংহদ্বার ওই খুলছে।
ভাঙল দ্বার,
ভাঙল প্রাচীর,
ভাঙল এ জন্মের মিথ্যা।
ওগো আমার সর্বনাশ,
ওগো আমার সর্বস্ব,
তুমি এসেছ
আমার অপমানের চূড়ায়।
মোর অন্ধকারের ঊধের্ব রাখো
... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চণ্ডালিকা | 51 | 1,344 | 1,938 | মিশ্র ভৈরবী | কাহারবা |
26 | অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না॥
বিশ্বে তোমার লুকোচুরি দেশ-বিদেশে কতই ঘুরি--
এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়--
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয়... | পূজা | বিশ্ব | 365 | 1,316 | 1,909 | আশাবরী-ভৈরবী | দাদরা |
27 | অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ' আলয় কোথায়' ব'লে ধুলায় ধুলায় লুটিয়া॥
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া॥
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে--
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে।
... | পূজা | আনন্দ | 325 | 1,307 | 1,901 | বেহাগ | একতাল |
28 | অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া॥
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদূরের ধন--
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
ওগো কাণ্ডা... | প্রকৃতি | শরৎ | 145 | 1,315 | 1,908 | ভৈরবী | একতাল |
29 | অমৃতের সাগরে আমি যাব যাব রে,
তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে॥
কোথা পথ বলো হে বলো, ব্যথার ব্যথী হে--
কোথা হতে কলধ্বনি আসিছে কানে॥ | পূজা | বিবিধ | 427 | 1,316 | 1,909 | কামোদ | ধামার |
30 | অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ॥
হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল
আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল ॥
আমি অর্জুনেরে আমি যুধিষ্ঠিরে কর... | জাতীয় সঙ্গীত | জাতীয় সঙ্গীত | 2 | 1,285 | 1,878 | বাহার | null |
31 | অয়ি ভুবনমনোমোহিনী, মা,
অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী॥
নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥
প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন--
জাহ... | স্বদেশ | স্বদেশ | 23 | 1,303 | 1,896 | ভৈরবী | কাহারবা |
32 | অরূপ, তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক্ সে আনি॥
নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা--
আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা
নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি॥
যেমন তোমার বসন্তবায় গীতলেখা যায় লিখে
বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে
তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিশ্বাস দাও পুরে,
শূ... | পূজা | গান | 9 | 1,333 | 1,926 | ছায়ানট | দাদরা |
33 | অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে,
সে বীণা আজি উঠিল বাজি হৃদয়মাঝে॥
ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে,
সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥
হাতে-পাওয়ার চোখে-চাওয়ার সকল বাঁধন
গেল কেটে আজ, সফল হল সকল কাঁদন।
সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা, সেই তো পাওয়া--
বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজ... | পূজা | বিশ্ব | 347 | 1,326 | 1,920 | কালাংড়া | কাহারবা |
34 | অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী বাঁধিয়ো।
কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো॥
আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো--
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো॥
এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই তাহে দোষ নেই।
যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।
শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো॥ | প্রেম | প্রেমবৈচিত্র্য | 126 | 1,308 | 1,901 | রামকেলী | একতাল |
35 | অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে--
তবে তো ফুল বিকাশে॥
কলি ফুটিতে চাহে, ফোটে না, মরে লাজে, মরে ত্রাসে॥
ভুলি মান অপমান দাও মন প্রাণ, নিশিদিন রহো পাশে।
ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয়রতন-আশে॥
ফিরে এসো, ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে।
আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 317 | 1,295 | 1,888 | পিলু | দাদরা |
36 | সখীগণ। অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে--
তবে তো ফুল বিকাশে।
প্রথমা। কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে, মরে ত্রাসে।
ভুলি মান অপমান দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে।
দ্বিতীয়া। ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন - আশে।
সকলে। ফিরে এসো ফিরে ... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | মায়ার খেলা | 44 | 1,295 | 1,888 | null | null |
37 | অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে 'হায় হায়'॥
নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে
তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়॥
তোমাতে রয়েছে কত শশী ভানু, ... | পূজা | শেষ | 595 | 1,307 | 1,901 | ছায়ানট | একতাল |
38 | অশান্তি আজ হানল একি দহনজ্বালা।
বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥
বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা--
মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥
চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে
ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।
যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগল নেশা--
অচিন দেশে এবার আমার যাবার পালা॥ | প্রেম | প্রেমবৈচিত্র্য | 270 | 1,342 | 1,936 | হাম্বীর | দাদরা |
39 | অর্জুন।
অশান্তি আজ হানল একি দহনজ্বালা !
বিঁধল হৃদয় নিদয় বাণে বেদন-ঢালা।
বক্ষে জ্বালায় অগ্নিশিখা,
চক্ষে কাঁপায় মরীচিকা,
মরণ-সুতোয় গাঁথল কে মোর বরণমালা।
চেনা ভুবন হারিয়ে গেল স্বপন-ছায়াতে,
ফাগুন-দিনের পলাশ-রঙের রঙিন মায়াতে।
... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চিত্রাঙ্গদা | 28 | 1,342 | 1,936 | null | null |
40 | অশ্রুনদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে॥
নিজের হাতে নিজে বাঁধা ঘরে আধা বাইরে আধা--
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে॥
কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন, নীরব হয়ে শোন্ দেখি শোন্
পারের হাওয়ায় গান বাজে কোন্ বীণার তারে॥ | পূজা | পথ | 566 | 1,325 | 1,918 | পূরবী | একতাল |
41 | অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে।
আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা॥
চলিছে ছুটিয়া অশান্ত বায়,
ক্রন্দন কার তার গানে ধ্বনিছে--
করে কে সে বিরহী বিফল সাধনা॥ | প্রকৃতি | বর্ষা | 83 | 1,332 | 1,925 | আশাবরী-খাম্বাজ | ত্রিতাল |
42 | অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে--
তুমি কোথায়, তুমি কোথায়?।
হায় সকলই অন্ধকার-চন্দ্র, সূর্য, সকল কিরণ,
আঁধার নিখিল বিশ্বজগত।
তোমার প্রকাশ হৃদয়মাঝে সুন্দর মোর নাথ--
মধুর প্রেম-আলোকে তোমারি মাধুরী তোমারে প্রকাশে॥ | পূজা | বিবিধ | 398 | 1,294 | 1,887 | মারু-কেদারা | চৌতাল |
43 | অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে॥
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে, একি শোভা!
অমৃতময় দেবতা সতত
বিরাজে এই মন্দিরে, এই সুধানিকেতনে॥ | পূজা | বিবিধ | 447 | 1,291 | 1,884 | ভৈরবী | ঝাঁপতাল |
44 | অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে॥
দিয়ে রতন মণি, দিয়ে তোমার রতন মণি আমায় করলে ধনী--
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে॥
আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে--
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি রইবে না ওই রথে, তুমি ... | পূজা | বন্ধু | 79 | 1,320 | 1,913 | খাম্বাজ | একতাল |
45 | অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
সে কেন গো কাঁদিছে !
অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যার
সেও কেন কাঁদিছে !
কেহ যার দুঃখগান শুনিতে পাতে না কান,
বিমুখ সে হয় যারে শুনাইতে চায়,
সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে--
জ্বলন্ত পরান বহে কিসের আশায়॥ | প্রেম ও প্রকৃতি | রবিচ্ছায়া | 43 | 1,291 | 1,885 | ভৈরবী | null |
46 | বাল্মীকি। অহো ! আস্পর্ধা একি তোদের নরাধম !
তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে--
দূর দূর দূর, আমারে আর ছুঁস নে।
এ-সব কাজ আর না, এ পাপ আর না,
আর না, আর না, ত্রাহি-- সব ছাড়িনু।
প্রথম দস্যু। দীন দীন এ অধম আমি, কিছুই জানি নে রাজা।
এরাই তো যত বাধালে জঞ্জাল,
... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | বাল্মীকিপ্রতিভা | 28 | 1,292 | 1,886 | null | null |
47 | অর্জুন।
অহো, কী দুঃসহ স্পর্ধা !
অর্জুনে যে করে অশ্রদ্ধা
সে কোনখানে পাবে তার আশ্রয় !
চিত্রাঙ্গদা।
অর্জুন ! তুমি অর্জুন !
অর্জুন।
হাহাহাহা হাহাহাহা, বালকের দল,
মা'র কোলে যাও চলে-- নাই ভয়।
অহো, কী অদ্ভুত কৌতুক।
চিত্রাঙ্গদা।
অর্জুন ! তুমি অর্জ... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চিত্রাঙ্গদা | 3 | 1,342 | 1,936 | null | null |
48 | ইচ্ছা যবে হবে লইয়ো পারে,
পূজাকুসুমে রচিয়া অঞ্জলি
আছি ব'সে ভবসিন্ধু-কিনারে॥
যত দিন রাখ তোমা মুখ চাহি
ফুল্লমনে রব এ সংসারে॥
ডাকিবে যখনি তোমার সেবকে
দ্রুত চলি যাইব ছাড়ি সবারে॥ | পূজা | বিবিধ | 448 | 1,306 | 1,899 | কালাংড়া | ত্রিতাল |
49 | ইচ্ছে!-- ইচ্ছে!
সেই তো ভাঙ্ছে, সেই তো গড়ছে,
সেই তো দিচ্ছে নিচ্ছে॥
সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়--
বাঁধন পরতে সেই তো আবার ফিরছে॥ | নাট্যগীতি | তাসের দেশ | 126 | 1,340 | 1,933 | আড়ানা | কাহারবা |
50 | ইহাদের করো আশীর্বাদ।
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ।
এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
ইহাদের কাছে ডেকে বুকে রেখে, কোলে রেখে,
তোমরা করো গো আশীর্বাদ।
বলো, সুখে যাও চলে ভবের তরঙ্গ দ'লে
স্বর্গ হতে আসুক বাতাস--
সুখ... | আনুষ্ঠানিক সঙ্গীত | আনুষ্ঠানিক সঙ্গীত | 9 | 1,293 | 1,886 | ঝিঁঝিট | null |
51 | এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল॥
চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল॥
যদি এই ছিল গো মনে,
যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবে ভাঙা খেলার ঘ... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 60 | 1,331 | 1,925 | দেশ | ত্রিতাল |
52 | উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ,
আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি॥
সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
তোমারি মাধুরীসুধা করি বরিষন ।
লহো তুমি লহো তুলে তোমারি চরণমূলে
নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥
মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
তব শুভ আশী... | আনুষ্ঠানিক | আনুষ্ঠানিক | 3 | 1,303 | 1,896 | ভূপালি | null |
53 | ওঠো রে মলিনমুখ, চলো এইবার।
এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার॥
হেরো ঐ গেল বেলা, ভাঙিল ভাঙিল মেলা--
গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার॥
হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর--
রজনী আঁধার হল, পথ অতি দূর।
ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে--
এখন বেসুর তানে বাজিছে সেতার॥ | বিচিত্র | বিচিত্র | 11 | 1,302 | 1,895 | মুলতান | null |
54 | উঠি চলো, সুদিন আইল-- আনন্দসৌগন্ধ উচ্ছ্বসিল॥
আজি বসন্ত আগত স্বরগ হতে
ভক্তহৃদয়পুষ্পনিকুঞ্জে-- সুদিন আইল॥
| পূজা ও প্রার্থনা | কাব্যগ্রন্থ | 58 | 1,304 | 1,898 | কেদারা | null |
55 | উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে॥
আয় রে ছুটে, টানতে হবে রশি--
ঘরের কোণে রইলি কোথায় বসি!
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক'রে তুই নে রে কোনোমতে॥
কোথায় কি তোর আছে ঘরের কাজ
সেসব কথা ভুলতে হবে আজ।
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্রে টেনে আলোয় অন... | পূজা | সাধনা ও সংকল্প | 183 | 1,317 | 1,910 | ভৈরবী - ভৈরব | কাহারবা |
56 | উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে॥
সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে,
আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে॥
ওগো বঁধু, দিনের শেষে এলে তুমি কেমন বেশে--
আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে।
নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের বাতি,
পরানখানি দেব পাতি -- চরণ রেখো তাহার 'পরে॥
ভুলে গিয়ে জ... | প্রকৃতি | বর্ষা | 62 | 1,318 | 1,911 | দেশ | কাহারবা/রূপকড়া |
57 | উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে॥
সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে,
আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে॥
ওগো বঁধু, দিনের শেষে এলে তুমি কেমন বেশে--
আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে।
নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের বাতি,
পরানখানি দেব পাতি -- চরণ রেখো তাহার 'পরে॥
ভুলে গিয়ে জ... | প্রকৃতি | বর্ষা | 62 | 1,318 | 1,911 | null | null |
58 | উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
দোলা লাগে দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে॥
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি,
যদি ঢেউ ওঠে উচ্ছ্বসি,
সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়-নেবই তারে, নেবই তারে জিতে॥ | প্রেম | প্রেমবৈচিত্র্য | 182 | 1,340 | 1,933 | কীর্তন | দাদরা |
59 | উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥
পুবের হাওয়ায় তরীখানি তার এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি॥
মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ।
যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে আর কেউ।
মনে জানি কারো নাগাল পাব না-- তবু যদি মোর... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 112 | 1,345 | 1,938 | মিশ্র কেদারা | কাহারবা |
60 | উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি
পুবের হাওয়ায় তরীখানি তার
ভাঙা এ ঘাট কবে হল পার,
রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি
একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ।
যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ।
জানি তার নাগাল পাব না, আমার ভাবনা
শূন্যে... | প্রেম ও প্রকৃতি | প্রেম ও প্রকৃতি | 91 | 1,345 | 1,938 | (ঐ পাঠান্তর) | null |
61 | উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে।
দশ দিক আঁধার ক'রে মাতিল দিক্-বসনা,
জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা--
দেখে মরিবারে ধাইছে পতঙ্গে॥
কালো কেশ উড়িল আকাশে,
রবি সোম লুকালো তরাসে।
রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে--
ত্রিভুবন কাঁপে ভুরূভঙ... | নাট্যগীতি | বিসর্জন | 50 | 1,297 | 1,890 | ভৈরব | দাদরা |
62 | শিকারীগণ। ঠাকুরমশয়, দেরি না সয়,
তোমার আশায় সবাই ব'সে
শিকারেতে হবে যেতে
মিহি কোমর বাঁধো ক'ষে।
বন বাদাড় সব ঘেঁটেঘুঁটে
আমরা মরি খেটেখুটে,
তুমি কেবল লুটেপুটে
পেট পোরাবে ঠেসেঠুসে
বিদূষক। কাজ কি খেয়ে, তোফা আছি--
আমায় কেউ না... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | কালমৃগয়া | 21 | 1,289 | 1,882 | null | null |
63 | ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে ।
বিহগেরা থামো থামো । আঁধারে কাঁদো গো তুমি ধরা ॥
গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে
ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও জাগাও, জাগাও রে এ ভারতে ॥
বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেও না । প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে
আনন্দরাগিণী আজি কেন বাজিছে ... | জাতীয় সঙ্গীত | জাতীয় সঙ্গীত | 5 | 1,285 | 1,878 | মিশ্র বাহার | চৌতাল |
64 | থাক্ থাক্ তবে, থাক্ এই মায়া।
প্রাণপণে ফিরিয়ে আনব মোর মন্ত্র--
নাড়ী যদি ছিঁড়ে যায় যাক,
ফুরায়ে যায় যদি যাক নিঃশ্বাস॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চণ্ডালিকা | 42 | 1,344 | 1,938 | ইমন | কাহারবা |
65 | চিত্রাঙ্গদা।
থাক্ থাক্, মিছে কেন এই খেলা আর।
জীবনে হল বিতৃষ্ণা, আপনার 'পরে ধিক্কার। | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চিত্রাঙ্গদা | 6 | 1,342 | 1,936 | null | null |
66 | থাকতে আর তো পারলি নে মা, পারলি কই।
কোলের সন্তানেরে ছাড়লি কই॥
দোষী আছি অনেক দোষে, ছিলি বসে ক্ষণিক রোষে--
মুখ তো ফিরালি শেষে। অভয় চরণ কাড়লি কই॥ | নাট্যগীতি | বিসর্জন | 51 | 1,297 | 1,890 | ভৈরবী | দাদরা |
67 | বাল্মীকি। থাম্ থাম্, কী করিবি বধি পাখিটির প্রাণ।
দুটিতে রয়েছে সুখে, মনের উল্লাসে গাহিতেছে গান।
প্রথম ব্যাধ। রাখো মিছে ও-সব কথা,
কাছে মোদের এসো নাকো হেথা,
চাই নে ও-সব-শাস্তর-কথা-- সময় বহে যায় যে।
বাল্মীকি। শোনো শোনো, মিছে রোষ কোরো না।
ব্যাধ। থামো থামো ঠাকুর-- এই ছাড়ি বাণ॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | বাল্মীকিপ্রতিভা | 44 | 1,287 | 1,881 | null | null |
68 | শ্যামা।
থাম্ রে, থাম্ রে তোরা, ছেড়ে দে, ছেড়ে দে--
দোষী ও-যে নয় নয়, মিথ্যা, মিথ্যা সবই--
আমারি ছলনা ও যে--
বেঁধে নিয়ে যা মোরে রাজার চরণে॥
প্রহরী।
চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী--
বাধা দিয়ো না, বাধা দিয়ো না॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | শ্যামা | 27 | 1,345 | 1,939 | null | null |
69 | থামাও রিমিকি-ঝিমিকি বরিষণ ঝিল্লিঝনক-ঝননন, হে শ্রাবণ।
ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও॥
এসো হে, এসো হে দুর্দম বীর এসো হে।
ঝড়ের রথে অগম পথে জড়ের বাধা যত করো উন্মূলন॥
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি, গগন... | প্রকৃতি | বর্ষা | 109 | 1,344 | 1,937 | null | null |
70 | কোটাল।
থামো, থামো--
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে।
আমি নগর-কোটালের চর॥
বজ্রসেন।
আমি বণিক,
আমি চলেছি আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর॥
কোটাল।
কী আছে তোমার পেটিকায়॥
বজ্রসেন।
আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস॥
কোটাল।
খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস। | গীতিনাট্য ও নৃত্যনাট্য | শ্যামা | 4 | 1,345 | 1,939 | null | null |
71 | লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
দেখ্ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই॥
ফিরছে কেঁদে প্রভাত বাতাস, আলোক যে তার ম্লান হতাশ,
মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই॥
কত গোপন আশা নিয়ে কোন্ সে গহন রাত্রিশেষে
অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠলো ভেসে।
হোল না তার ফুটে ওঠা, কখন ভেঙে পড়ল ... | পূজা | বিরহ | 152 | 1,321 | 1,914 | সুরান্তর: ভৈরবী/বাউল | ষষ্ঠী/দাদরা |
72 | লজ্জা ! ছি ছি লজ্জা !
আকাশে তুলি দুই বাহু
অভিশাপ দিচ্ছেন কারে।
নিজেরে মারছেন বহ্নির বেত্র,
শেল বিঁধছেন যেন আপনার মর্মে॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চণ্ডালিকা | 39 | 1,344 | 1,938 | সোহিনী | কাহারবা |
73 | লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান--
রাখো তব কৃপাচোখে, রাখো তব স্নেহকরতলে।
রাখো তারে আলোকে, রাখো তারে অমৃতে,
রাখো তারে নিয়ত কল্যাণে, রাখো তারে কৃপাচোখে,
রাখো তারে স্নেহকরতলে॥ | পূজা | বিবিধ | 412 | 1,304 | 1,898 | আড়ানা | null |
74 | লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি
ওহে সুন্দর হে সুন্দর॥
আমি আঁধার বিছায়ে আছি রাতের আকাশে
তোমারি আশ্বাসে।
তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণী
ওহে সুন্দর হে সুন্দর॥
পাষাণ আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,
'পরশ দিয়ে সরস কর... | পূজা | সুন্দর | 528 | 1,331 | 1,925 | বাহার | খেমটা |
75 | চিত্রাঙ্গদা।
লহো লহো ফিরে লহো
তোমার এই বর
হে অনঙ্গদেব !
মুক্তি দেহো মোরে, ঘুচায়ে দাও
এই মিথ্যার জাল
হে অনঙ্গদেব !
চুরির ধন আমার দিব ফিরায়ে
তোমার পায়ে
আমার অঙ্গশোভা--
অধররক্ত-রাঙি... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চিত্রাঙ্গদা | 41 | 1,342 | 1,936 | null | null |
76 | লিখন তোমার ধূলায় হয়েছে ধূলি,
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥
চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা--
বনে বনে তব লেখনীলীলার রেখা,
নবকিশলয়ে গো কোন্ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি॥
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো।
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দি... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 279 | 1,332 | 1,926 | বেহাগ | দাদরা |
77 | লুকালে ব'লেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা॥
পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে,
হারাধন পেলে সে যে হৃদয়-ভরা॥
আপনি যে কাছে এল দূরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
দূরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে,
তাই সে ধরায় ফেরে পিপাসাহরা॥ | প্রেম | প্রেমবৈচিত্র্য | 325 | 1,334 | 1,927 | কীর্তন | দাদরা |
78 | লুকিয়ে আস আঁধার রাতে, তুমি আমার বন্ধু
লও যে টেনে কঠিন হাতে, তুমি আমার আনন্দ॥
দুঃখরথের তুমিই রথী, তুমিই আমার বন্ধু।
তুমি সঙ্কট তুমিই ক্ষতি, তুমিই আমার আনন্দ॥
শত্রু আমারে করো গো জয়, তুমিই আমার বন্ধু।
রুদ্র তুমি হে ভয়ের ভয়, তুমি আমার আনন্দ॥
বজ্র এসো হে বক্ষ চিরে, তুমিই আমার বন্ধু।
মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে, তুমি আমার আনন্দ... | পূজা | বন্ধু | 90 | 1,320 | 1,913 | পিলু | কাহারবা |
79 | অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া॥
কোন্ সাগরের পার হতে আনে কোন্ সুদূরের ধন--
ভেসে যেতে চায় মন,
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া॥
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে,
মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে।
ওগো কাণ্ডা... | প্রকৃতি | শরৎ | 145 | 1,315 | 1,908 | null | null |
80 | খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কার নয় এ তো তরণীর ত্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলোমলো করে আজ তাই ও।
হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
... | বিচিত্র | বিচিত্র | 50 | 1,334 | 1,927 | ইমন | কাহারবা |
81 | খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, 'খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।'
খাঁচার পাখি বলে, 'বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে।'
বনের পাখি বলে, 'না, আমি শিকলে ধরা নাহি দিব।'
খাঁচার পাখি বলে, 'হায়, আমি কেমনে বনে বাহিরিব।'
বনের পাখি... | নাট্যগীতি | সোনার তরী | 52 | 1,299 | 1,892 | কীর্তন | তেওরা |
82 | খুলে দে তরণী, খুলে দে তোরা, স্রোত বহে যায় যে।
মন্দ মন্দ অঙ্গভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে-- এই বেলা খুলে দে॥
ভাঙিয়ে ফেলেছি হাল, বাতাসে পুরেছে পাল,
স্রোতোমুখে প্রাণ মন যাক ভেসে যাক--
যে যাবি আমার সাথে এই বেলা আয় রে॥ | প্রেম ও প্রকৃতি | রবিচ্ছায়া | 14 | 1,291 | 1,885 | মিশ্র বাহার | একতাল |
83 | খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
যে আসে তোরই পাশে, সবাই হাসে দেখে তোরে॥
জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি।
তারা পায় না বুঝে তুই কী খুঁজে ক্ষেপে-বেড়াস জনম ভ'রে॥
তোর নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে।
তোরে চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে।
ওরে, তুই কী শুনাতে এত প্রাতে মরিস ডেকে?
এ যে ... | স্বদেশ | স্বদেশ | 45 | 1,299 | 1,892 | বাউল | দাদরা |
84 | খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি।
দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি।
তোরা খেলা কর্, তোরা খেলা কর্, কামিনীকুসুমগুলি।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি না... | নাট্যগীতি | ভগ্নহৃদয় | 9 | 1,287 | 1,881 | কালাংড়া | null |
85 | খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়--
বাহিরের খেলায় ডাকে যে, যাব কী ক'রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই খেলার সিংহাসন,
... | বিচিত্র | বিচিত্র | 27 | 1,329 | 1,923 | মিশ্র কেদারা-খাম্বাজ | দাদরা |
86 | খেলার ছলে সাজিয়ে আমার গানের বাণী
দিনে দিনে ভাসাই দিনের তরীখানি॥
স্রোতের লীলায় ভেসে ভেসে সুদুরে কোন্ অচিন দেশে
কোনো ঘাটে ঠেকবে কিনা নাহি জানি॥
নাহয় ডুবে গেলই, নাহয় গেলই বা।
না হয় তুলে লও গো, নাহয় ফেলোই বা।
হে অজানা, মরি মরি, উদ্দেশে এই খেলা করি,
এই খেলাতেই আপন-মনে ধন্... | পূজা | গান | 27 | 1,328 | 1,921 | পরজ | কাহারবা |
87 | খেলার সাথি, বিদায়দ্বার খোলো--
এবার বিদায় দাও।
গেল যে খেলার বেলা॥
ডাকিল পথিকে দিকে বিদিকে,
ভাঙিল রে সুখমেলা॥ | পূজা ও প্রার্থনা | পূজা ও প্রার্থনা | 77 | 1,329 | 1,923 | পিলু-বারোয়াঁ-ঠুংরি | মুক্তছন্দ |
88 | খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও, এই দিকে চাও,
এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যাতারা।
আলোকের খেয়া হয়ে গেল দে'য়া
অস্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারি এনেছ কি বারি,
সেজেছ কি শুচি দুকূলে।
বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল,
গেঁথেছ কি মালা মুকুলে।
ধেনু এল ... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 114 | 1,317 | 1,910 | ইমন কল্যাণ | কাহারবা |
89 | খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
যে আসে তোরই পাশে, সবাই হাসে দেখে তোরে॥
জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি।
তারা পায় না বুঝে তুই কী খুঁজে ক্ষেপে-বেড়াস জনম ভ'রে॥
তোর নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে।
তোরে চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে।
ওরে, তুই কী শুনাতে এত প্রাতে মরিস ডেকে?
এ যে ... | স্বদেশ | স্বদেশ | 45 | 1,299 | 1,892 | null | null |
90 | ঘন কালো মেঘ তাঁর পিছনে,
চারি দিকে বিদ্যুৎ চমকে,
অঙ্গ ঘিরে ঘিরে তাঁর অগ্নির আবেষ্টন--
যেন শিবের ক্রোধানলদীপ্তি !
তোর মন্ত্রবাণী ধরি কালিনাগিনীমূর্তি
গর্জিছে বিষনিশ্বাসে,
কলুষিত করে তাঁর পুণ্যশিখা॥ | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চণ্ডালিকা | 46 | 1,344 | 1,938 | সাহানা | কাহারবা |
91 | ঘরে মুখ মলিন দেখে গলিস নে -- ওরে ভাই,
বাইরে মুখ আঁধার দেখে টলিস নে-- ওরে ভাই॥
যা তোমার আছে মনে সাধো তাই পরানপণে,
শুধু তাই দশজনেরে বলিস নে -- ওরে ভাই॥
একই পথ আছে ওরে, চলো সেই রাস্তা ধরে,
যে আসে তারই পিছে চলিস নে-- ওরে ভাই!
থাক্-না আপন কাজে, যা খুশি বলুক-না যে,
তা নিয়ে গায়ের জ্বালায় জ্বলিস নে-- ওরে ভাই... | স্বদেশ | স্বদেশ | 31 | 1,312 | 1,905 | বাউল | null |
92 | ঘরেতে ভ্রমর এল গুন্গুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে॥
আলোতে কোন্ গগনে মাধবী জাগল বনে,
এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে।
সারা দিন সেই কথা সে যায় শুনিয়ে॥
কেমনে রহি ঘরে, মন যে কেমন করে--
কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে।
কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 326 | 1,318 | 1,911 | কালাংড়া | দাদরা |
93 | ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়--
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয়॥
দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে--
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠেছে শত ভয়॥
ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই--
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।
এতো দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়... | পূজা | বিরহ | 174 | 1,307 | 1,901 | গৌরী-পূরবী | একতাল |
94 | ওরে, কে রে এমন জাগায় তোকে?
ঘুম নেই কেন তোরই চোখে?
চেয়ে আছিস আপন-মনে-- ওই যে দূরে গগন-কোণে
রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে॥
রক্তশতদলের সাজি
সাজিয়ে কেন রাখিস আজি?
কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে--
জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তোর ঘরে ঢোকে॥ | পূজা | দুঃখ | 213 | 1,321 | 1,924 | যোগিয়া-বাউল | আড়াঠেকা |
95 | ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি এসো এসো॥
ঈশান্কোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে--
এসো তুমি, এসো তুমি, এসো এসো॥
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে... | প্রেম | প্রেমবৈচিত্র্য | 65 | 1,344 | 1,938 | সোহিনী-পরজ | ঝম্পক |
96 | ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি এসো এসো।
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ,
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,
এসো তুমি, এসো তুমি, এসো এসো।
আঁধার যবে পাঠায় ড... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | চণ্ডালিকা | 49 | 1,344 | 1,938 | null | null |
97 | ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
একেলা হায় রে-তোমার আশা হারায়ে॥
ভোর হল নিশা, জাগে দশ দিশা--
আছি দ্বারে দাঁড়ায়ে
উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে॥ | পূজা | বিবিধ | 434 | 1,317 | 1,911 | ভূপালী | ত্রিতাল |
98 | ঘোরা রজনী, এ মোহঘনঘটা--
কোথা গৃহ হায়। পথে ব'সে॥
সারাদিন করি' খেলা, খেলা যে ফুরাইল-- গৃহ চাহিয়া প্রাণ কাঁদে॥ | পূজা ও প্রার্থনা | গানের বহি | 39 | 1,300 | 1,893 | মিশ্র কানাড়া | ত্রিতাল |
99 | তৃতীয় দস্যু। আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে।
প্রথম দস্যু। রাম রাম ! হরি হরি ! ওরা থাকতে আমি মরি !
তেমন তেমন দেখলে, বাবা, ঢুকব আড়ালে।
সকলে। ওরে চল্ তবে শিগ্গিরি,
আনি পূজার সামিগ্গিরি।
কথায় কথায় রাত... | গীতিনাট্য ও নৃত্যনাট্য | বাল্মীকিপ্রতিভা | 25 | 1,292 | 1,886 | null | null |
📘 Tagore Song Corpus
A dataset of Rabindranath Tagore’s songs with musical, chronological, and classificatory metadata
📝 Dataset Summary
This dataset contains a curated corpus of Rabindranath Tagore’s songs (Rabindra Sangeet), including full Bengali lyrics and detailed metadata describing musical structure, period classification, and dates of composition.
Each row corresponds to a single song. The dataset is drawn from a manually curated CSV of approximately 2000 entries.
📂 Dataset Structure
Data Fields
Below are the exact columns present in the dataset:
| Column Name | Description |
|---|---|
Unnamed: 0 |
Row index from the original CSV (can be ignored). |
গানের কথা |
Song Lyrics — Full Bengali text of the song. |
পর্যায় |
Primary Classification — Tagore’s thematic/period classification (e.g., পূজা, প্রেম, প্রকৃতি). |
ভাগ |
Sub-classification — Finer category or thematic subdivision within পর্যায়. |
ক্রমিক সংখ্যা |
Serial Number — Catalog or sequence identifier associated with the song. |
বাংলা_সন |
Bengali Year of composition (if known), using Bengali numerals in the source. |
ইংরেজি_সন |
Gregorian Year of composition (if known), using Bengali numerals. |
রাগ |
Rāga (mode) — The melodic framework to which the song is set. |
তাল |
Tāla (rhythmic cycle) — The rhythmic pattern associated with the song. |
📊 Dataset Statistics
- ~2,000 songs
- All textual content is Unicode Bengali
🧭 Example Usage
from datasets import load_dataset
ds = load_dataset("Pradipta/tagore_songs")
print(ds["train"][0]["গানের কথা"]) # lyrics
print(ds["train"][0]["রাগ"], ds["train"][0]["তাল"])
📜 Source
The dataset is a structured corpus created from publicly available texts of Rabindranath Tagore’s songs along with manually curated metadata. All lyrics are in the public domain (Tagore passed away in 1941; copyright expired in 2001).
⚖️ Licensing
Tagore’s works are in the public domain. The dataset compilation is released under: Apache License, Version 2.0.
🔍 Notes on Data Quality
- Some songs may have incomplete metadata (e.g., missing rāga or date).
- Spelling/orthography follows the original sources; no normalization applied.
📬 Contact
Email: ppmitra@gmail.com
- Downloads last month
- 12