inputs
stringlengths
8
2.28k
targets
stringlengths
2
6.41k
language
stringclasses
1 value
language_code
stringclasses
1 value
annotation_type
stringclasses
2 values
user_id
stringclasses
17 values
যৌগিক সংখ্যা কাকে বলে?
যৌগিক সংখ্যা হলো একটি ধনাত্মক পূর্ণসংখ্যা, যা দুটি ছোট ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল দ্বারা গঠিত হয়ে থাকে। একইসাথে এটি একটি ধনাত্মক পূর্ণসংখ্যা, যার ১ এবং ওই সংখ্যাটি ছাড়া কমপক্ষে একটি বিভাজক বা উৎপাদক থাকে ।
Bengali
ben
original-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন - ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের
সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়, তার স্মরণে বার্ষিক সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়। ভেন্যুটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বার্ষিক ইফতার পার্টি আয়োজন করে এবং বাংলাদেশের উচ্চবিত্তরা এসব অনুষ্ঠানে অংশ নেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিম্নলিখিত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "শেখ নাহিয়ানের" প্রসঙ্গ : বুর্জ আল-আরব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি হোটেল। এটি বিশ্বের ৪র্থ সুউচ্চ হোটেল। সমুদ্রের তীর থেকে ২৮০ মিটার সমদ্রের ভেতরে কৃত্রিম একটি দ্বীপের উপর এটি নির্মাণ করা হয়েছে। আরবের পুরনো পালতোলা জাহ...
বুর্জ আল-আরব হোটেলটির মালিক কে ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? পল কেগামে ( ; ; জন্ম: ২৩ অক্টোবর, ১৯৫৭) রুয়ান্ডা-উরুন্ডি এলাকার তাম্বুইতে জন্মগ্রহণকারী রুয়ান্ডার বিশিষ্ট সমরনায়ক ও রাজনীতিবিদ। তিনি রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্টের দলনেতা ও তুতসি জনগোষ্ঠীর অন্যতম সদস্য। নিজ জাতিগোষ্ঠীর অধিকার রক্ষায় বিদ্রোহী বাহিনীকে নেতৃত্ব দিয়ে ১৯৯৪...
রুয়ান্ডার গণহত্যা |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সারাংশ বলো: এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে তুমি থামবে, সেখান হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে। কারণ তুমিই কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ-প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারে তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার ওপর এসে আঘাত করবে, একেবারে বিদীর্ণ বিপর্যস্ত হবে কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালস্রোতের তলদ...
প্রদত্ত অনুচ্ছেদের সারাংশ নিন্মলিখিত: গতিশীল ও কর্মময় জীবনে সর্বদা মানুষকে সমানতালে সামনে এগিয়ে যেতে হয়। অন্যথায়, গতির আঘাতে জীবন স্থবির, ক্ষয়প্রাপ্ত, বিলুপ্ত ও বিপর্যপ্ত হয়ে সাগরের অতল গহ্বরে হারিয়ে যায়। তাই কর্মময় জীবন চর্চায় গতিশীলতা পৃথিবীর স্বাভাবিক নিয়ম।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
"প্রকৃতির অভিশাপ" শিরোনামে ১টি অনুচ্ছেদ লেখ।
যা মানুষের আর্থ-সামাজিক অবস্থার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই দুর্যোগ। আর প্রাকৃতিক কারণে যে দুর্যোগের সৃষ্টি হয়, তাই প্রাকৃতিক দুর্যোগ। আর এই প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় প্রকৃতির অভিশাপের কারণে। প্রকৃতি যখন প্রাকৃতিক নিয়মানুসারে বা স্বাভাবিক ধারায় চলতে গিয়ে বাধাগ্রস্ত হয় তখন প্রকৃতিতে দেখা দেয় বৈরীভাব। প্রকৃতির এ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
বাংলাদেশের ভাষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো।
বাংলাদেশের ভাষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই ক্ষমতাসীন শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। তাদের প্রথম আঘাত আসে ভাষার প্রশ্নে। পাকিস্তানের নের প্রতিষ্ঠাতা তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১শে মার্চ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ভূগোলে ক্ষয় কি
ক্ষয় এমন একটি প্রক্রিয়া যেখানে বাতাস, সমুদ্রের জল, বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলি ছোট যৌগিক কণায় শিলাগুলির অবক্ষয় ঘটায়
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : এএফএম মহিতুল ইসলাম একজন বাংলাদেশ আওয়ামীলীগের কর্মী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি
শেখ মুজিবুর রহমানের হত্যার সাক্ষী হয়েছিলেন এবং এ ব্যাপারে থানায় পুলিশ কেস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড মামলার বাদী হিসেবে পরিচিত ছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও যুববিদ্রোহের সাহায্যার্থে
বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে পাঁচজন বিপ্লবীকে নিয়ে অ্যাকশন স্কোয়াড গঠিত হয় তার অন্যতম ছিলেন বিপ্লবী সুপতি রায়। ১৩ ফেব্রুয়ারি ১৯৩৩ পুলিশ তাকে এক গোপন বৈঠক থেকে গ্রেপ্তার করে বেংগল অর্ডিন্যান্স এর বলে বিনা বিচারে আটকে রাখে পাঁচ বছর। ১৯৩৮ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়ে নতুন উদ্যমে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যান। ত্রিপুরায় বে...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এক বাক্যে বিয়োঁ-স্যাভাঁর সূত্রের বিবৃতিটি বলো।
বিয়োঁ-স্যাভাঁর সূত্রটি হলো, নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তড়িৎপ্রবাহের সমানুপাতিক, পরিবাহীর ঐ অংশের মধ্যবিন্দু থেকে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পরিবাহী এবং পরিবাহ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : ১৯৯২ সালে তৎকালীন মহাসচিব বুত্রোস বুত্রোস ঘালি ডিপার্টমেন্ট অফ পিসকিপিং অপারেশনস (ডিপিকেও) চালু করার পর প্রধান হিসেবে আন্ডার সেক্রেটারি জেনারেল ম্যারাক গোল্ডিং এবং তার ডেপুটি বা সহকারী হিসেবে আনানকে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ১৯৯৩ সালের মার্চে আনান গোল্ডিংয়ের পদে উন্নীত হন। তার ...
(১৯৯৪)। ১৯৯৫ সালের ২৯শে আগস্ট মহাসচিব বুত্রোস ঘালি যখন উড়োজাহাজে ছিলেন বলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, কফি আনান জাতিসংঘ কর্মচারীদেরকে "বসনিয়ায় বিমানহামলার বিরুদ্ধে তাদের ভেটো দেয়ার ক্ষমতা সীমিত সময়ের জন্য বন্ধ রাখতে" নির্দেশনা দিয়েছিলেন। এর ফলে ন্যাটো তাদের অপারেশন ডেলিবারেট ফোর্স পরিচালনের সুযোগ পায় এ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী" শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র কিন্তু জনবহুল দেশ। এদেশের জনসংখ্যার অধিকাংশ বাঙালি হলেও অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আদিবাসী গোত্রও রয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় ১.০৮ ভাগ হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বর্তমানে এদের সংখ্যা প্রায় ১৫ লক্ষ ৮৬ হাজার। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সিংহভাগ পার্...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
"ভাজা মাছ উল্টে খেতে জানে না" - কথাটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো |
এমন ভাব যেন খারাপ কাজ/ বস্তু/ কথা সম্পর্কে কোন কিছুই সে জানে না। অথচ তলে তলে সে সব জেনে বসে আছে অর্থাৎ, বুঝেও না বোঝার ভান করা |
Bengali
ben
re-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
ম্যাগি তৈরির পদ্ধতি ব্যাখ্যা কর
ম্যাগির প্যাকেট কেটে নিন। একটি পাত্রে জল যোগ করুন এবং এটি ফুটতে দিন। মশলা, লবণ, সস এবং সবজি যোগ করুন। ম্যাগি যোগ করুন এবং সব দশ মিনিট ফুটতে দিন এবং মাখন দিয়ে পরিবেশন করুন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
যদি সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায়, তাহলে কী হবে?
যদি সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায়, তাহলে তা সাতটি রঙে বিভক্ত হয়ে যাবে। এই ঘটনাটিকে আলোর বিচ্ছুরণ বলা হয়। আলো হলো একটি তরঙ্গ এবং তরঙ্গগুলির বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য হতে পারে। সাদা আলো হলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর মিশ্রণ। প্রিজম যখন সাদা আলোকে প্রতিসরণ করে, তখন বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিভিন্ন কোণে প্রতিসৃত হয়। ...
Bengali
ben
re-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ভাস্কুলার টিস্যু কাকে বলে?
জাইলেম ও ফ্লোয়েম-এর সমন্বয়ে গঠিত টিস্যুই ভাস্কুলার টিস্যু। কেবলমাত্র টেরিডোফাইটস্, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদে ভাস্কুলার টিস্যু থাকে, তাই এদেরকে ভাস্কুলার উদ্ভিদ বলা হয়। ট্রাকিড, ভেসেল, জাইলেন ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা নিয়ে জাইলেম টিস্যু গঠিত। সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা ন...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
মহাবিশ্ব অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত
এটা অনেক পুরাতন ধারণা। গ্রীস এবং ভারতবর্ষের বিভিন্ন শাস্ত্রে এই ক্ষুদ্র বস্তুর কথা বলা হয়েছে। কিন্তু এই তত্ত্বের পিছনে দার্শনিক এবং তাত্ত্বিক ধারণাই প্রবল ছিলো, কোন প্রকার প্রমাণ বা পরীক্ষণ ছিলো না। তাই পরমাণুর গঠন এবং বৈশিষ্ট্য সম্পর্কে তাদের ধারণা ভুল ছিলো। সবাই এই তত্ত্ব বুঝতে সক্ষম হয় নাই। তবে পদার্থের প্রকৃতি বর...
Bengali
ben
original-annotations
88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a
ভূমিকম্প বলতে কী বোঝায়?
ভূ-পৃষ্ঠের আকস্মিক ও স্বল্পস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। বিজ্ঞানীদের মতে, ভূমিকম্প বিভিন্ন কারণে হতে পারে। পৃথিবীর ভূত্বক কয়েকটি অতি ধীরগতিতে সঞ্চরণশীল টেকটোনিক প্লেটে বিভক্ত। অনেক সময় পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা আনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। এ থেকে উৎপন্ন প্রচণ্ড...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
পেঁয়াজ কাটলে চোখে পানি আসে কেন?
পেঁয়াজে বিদ্যমান অ্যামিনো এসিডের সালফোক্সাইড যৌগ পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ থেকে নিঃসৃত অ্যালিনেজ নামক এনজাইম দ্বারা উদ্বায়ী সালফেনিক এসিড তৈরি করে। আর এটা চোখের পানির সাথে বিক্রিয়া করে মৃদু সালফিউরিক এসিড উৎপন্ন করে, যার প্রভাবে চোখে পানি আসে ।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিচের বাক্যটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও "একটি কাক তৃষ্ণার্ত বোধ করছিল। সে দেখতে পেল একটি পাত্রের তলায় পানি রয়েছে। কিন্তু তার ঠোঁট নিচের দিকে পৌছাতে পারল না। সে পাত্রের ভিতরে রাখার জন্য পাথর খুঁজতে লাগল।" প্রশ্নঃ কাক কেন পাত্রের ভিতর পাথর রাখতে চায়?
পাত্রের ভিতর পাথর রাখলে পাত্রের পানির স্তর বেড়ে যেত এবং কাক তার ঠোঁট দিয়ে পানি পান করতে পারবে।
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ? এটা কি হ্যাঁ বা না প্রশ্ন ?
না, এটি একটি হ্যাঁ বা না প্রশ্ন নয় |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর প্রদত্ত প্রসঙ্গের উপর ভিত্তি করে নিম্নলিখিত অনুচ্ছেদ: সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ প্রথম প্রসঙ্গ: টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ তে যেখানে কাউন্সিলের মূল অফিস ছিল (১৯৯৫ পর্যন্ত)। ভারত শ্রীলঙ্কার সাথে আন্তরিকতাহীন ক্রিকেট সম্পর্কের কারণে ১৯৮৬ সালের টুর্ন...
প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয় ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মাইটোসিস কোষ বিভাজন বিষয়টি ব্যাখ্যা করো।
প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোরে প্রতিটি ক্রোমোসোমের একটি করে ক্রোমাটিড দুই দিকে দুই মেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। পরে দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদকোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণিকোষে প্লাজমামেমব্রেন ভেতরের দিকে ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
যখন একটি জৈবিক কোষ হাইপোটোনিক পরিবেশে থাকে, তখন
কোষের ভেতরে জল জমে, কোষের ঝিল্লি পেরিয়ে জল কোষে প্রবাহিত হয়, যার ফলে এটি প্রসারিত হয়।
Bengali
ben
original-annotations
88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন | অনুচ্ছেদ : ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্‌ক্তি কবিতা আছে। যুদ্ধ সংঘটিত হয় এক ...
ইলিওন শহরের নামানুসারে ইলিয়াড মহাকাব্যের নামকরণ করা হয় |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুচ্ছেদ লিখুন: শীতের সকাল।
ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশের ছয় ঋতুর মধ্যে হেমন্তের পর আর বসন্তের আগে শীতের অবস্থান। গাছের ঝরা পাতায় নূপুর বাজিয়ে তার আগমন এবং বসন্তের নতুন পাতা জাগিয়ে তার অন্তর্ধান। তখন শীতের সকাল সম্পূর্ণভাবে প্রকৃতির এক ভিন্ন রূপ ধারণ করে, গাম্ভীর্যময় এক মহিমা নিয়ে। শীতের সকাল কুয়াশার আস্তরণ আর কাদা ধূলিহীন পরিবেশকে সঙ্গী ক...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
গেইগার-মার্সডেন পরীক্ষায়
রাদারফোর্ডের দুই সহকর্মী বিজ্ঞানী হ্যান্স গেইগার এবং আর্নেস্ট মার্সডেন পাতলা ধাতব পাতের উপর আলফা কণা চালনা করেন এবং ফ্লুরোসেন্ট পর্দার সাহায্যে তাদের বিচ্যুতি পরিমাপ করেন।[২] পরমাণুর ক্ষুদ্র ভরের ইলেকট্রণের মধ্য দিয়ে আলফা কণা প্রবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু কেন্দ্র থেকে বিচ্যুত হচ্ছে। ইলেকট্রন ঋণাত্বক আধান বিশিষ্ট এবং আল...
Bengali
ben
original-annotations
88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a
প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধপ্রবণতা রোধ করা সম্ভব হয়নি— মন্তব্যটির সত্যতা যাচাই করো।
প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধপ্রবণতা রোধ করা সম্ভব হয়নি— উক্তিটি সত্য। এর কারণ হলো প্রযুক্তি উন্নয়নে মানুষের জন্য সুফল বৃদ্ধি পাবার পাশাপাশি অপরাধীরা এ প্রযুক্তিকে তাদের অপরাধের হাতিয়ার করে তুলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত বিভিন্ন অপরাধের মধ্যে সাইবার ক্রাইম, হ্যাকিং, প্লেজিয়ারিজম প্রভৃতি নতুন নতুন অপরাধের...
Bengali
ben
re-annotations
7efa80e3c7ddcacc2255ef269e95fa77d369533d341fcbf977aed6fda653bb2f
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত স্বাধীন হলে কাশ্মীরের ডোগরা শাসক হরি সিং অন্তর্ভুক্তি চুক্তিতে সই করে লাদাখ সহ সমস্ত কাশ্মীর রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেন। এই সময় পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর উপত্যকা, স্কার্দু এবং জাংস্কারের পাদুম দখল করে লেহ অভিমুখে যাত্রা করলে ভারত-পাকিস্তান যুদ্ধের
মাধ্যমে লাদাখ পাকিস্তানি দখলমুক্ত হয়। ১৯৪৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলে লাদাখ ও বালটিস্তান রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৪৯ খ্রিষ্টাব্দে চীন জিনজিয়াং ও নুব্রা উপত্যকার মধ্যে সীমান্ত বন্ধ করে দেয়। ১৯৫৫ খ্রিষ্টাব্দে চীন ভারতের দাবিকৃত এলাকা আকসাই চিনের মধ্য দিয়ে জি...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই বাক্যাংশের জন্য একটি ধারাবাহিকতা লিখুন: আচেহ সুনামি জাদুঘর() ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহতে অবস্থিত। ২০০৪ সালে ভারত মহাসাগরের ভূমিকম্প ও সুনামির
বিপর্যয়ের প্রতীকী স্মারক হিসাবে তৈরি একটি সংগ্রহশালা। পাশাপাশি এটি একটি শিক্ষাকেন্দ্র। একটি জরুরী দুর্যোগ আশ্রয়স্থলও এটি যদি অঞ্চলটি কখনও আবার সুনামির আঘাতের শিকার হয়।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার" শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার। সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক প্রযুক্তিনির্ভর বেশ কিছু সেবা গ্রাহকদেরকে প্রদান করছে। বিদেশি বাণিজ্যিক ব্যাংক, যেমন— স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) এদেশে ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নোংরা কিছু দেখলে মুখে থুথু আসে কেন? এক বাক্যে উত্তর দাও।
নোংরা কিছু দেখলে শরীরের বিশেষ বিশেষ ইন্দ্রিয় থেকে উত্তেজনা মস্তিষ্কের কোষে পৌঁছে এবং এখান থেকে সংকেত সংশ্লিষ্ট গ্রন্থিতে পৌঁছানোর কারণে মুখে থুথু আসে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ভাজা মাছ উল্টে খেতে জানে না
বুঝেও না বোঝার ভান করা
Bengali
ben
re-annotations
a682aea408bb0d3d3cdc536dcf3822d34d15af209c0e6b330a8351661ff6e5b8
একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে বিশ্ববাসী খুবই আতঙ্কিত। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে সেমিনার। লাবীব আহমেদ তেমন একটি সেমিনারে অংশগ্রহণের জন্য জাপানে গেছেন। সেখানে গিয়ে তিনি জানতে পেয়েছেন যে, সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ এ প্রাকৃতিক দুর্যোগ। উক্ত দুর্যোগটির ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপকের উক্ত দুর্যোগটি অর্থাৎ ভূমিকম্পের ফলাফল অত্যন্ত ভয়াবহ। আকস্মিকভাবে ভূ-পৃষ্ঠের কোনো অংশ কেঁপে উঠাকে ভূমিকম্প বলে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মুহূর্তেই একটি অঞ্চলকে ধ্বংসযজ্ঞে পরিণত করতে পারে। পৃথিবীর বহু সভ্যতার ধ্বংসলীলার জন্য ভূমিকম্প দায়ী। উদ্দীপকে বর্ণিত তথ্য প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পকেই নির্দেশ করছ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন : হাইড্রোজেনের আইসোটোপ তিনটি
প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১, তাই এই সকল আইসোটোপে নিউট্রনের সংখ্যা হল যথাক্রমে ২-১=১, ৩-১=২ এবং ৪-১=৩। সংক্ষেপে, আইসোটোপসমূহ ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট একই পদার্থের পরমাণু। এদের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
চুল ও নখ কাটলে ব্যথা লাগে না কেন?
প্রাণীর শরীরের প্রতিটি অংশেই স্নায়ুকোষ দিয়ে গঠিত স্নায়ুতন্ত্র বিদ্যমান, যা স্পর্শ, তাপ, চাপ ইত্যাদি অনুভূতি জন্মায়। কিন্তু চুল ও নখে এ কোষগুলো মৃত হওয়ায় এগুলো কাটলে ব্যথা লাগে না।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
চালকে রান্না করে খেতে হয় কেন?
চাল থেকে আমরা শ্বেতসার পাই। শ্বেতসার হলো বহু মনোমার বিশিষ্ট শর্করা বা বহু শর্করা। দ্বি-শর্করা বা বহু শর্করা মানবদেহ সরাসরি শোষণ করতে পারে না, মানবদেহ শুধু সরল শর্করা শোষণ করতে পারে। দ্বি- শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় বা গ্লুকোজে পরিণত হয়। তাই শ্বেতসার জাতীয় খাদ্য সহজে হজম হওয়া জরুরী। কাঁচা খাদ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই বাক্যাংশের জন্য একটি ধারাবাহিকতা লিখুন: ১৯১৬ সালের সেপ্টেম্বরে আরব বিদ্রোহের
সূচনা হয়েছিল যখন হেজাজের শাসক হুসেইন ইবনে আলি, ব্রিটিশদের সাথে একটি গোপন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তিতে, হুসেইন ব্রিটিশদের সমর্থনে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং ব্রিটিশরা তাকে আরবদের স্বাধীনতা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিল। ১৯১৬ সালের অক্টোবর মাসে, হুসেইনের পুত্র, ফিলি...
Bengali
ben
re-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন | অনুচ্ছেদ : ঈশ্বর হল জাগতিক ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী কোন অস্তিত্ব । অনেকের মতে , এই মহাবিশ্বের জীব ও জড় সমস্তকিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আছে মনে করা হয় । এ অস্তিত্বে বিশ্বাসীগণ ঈশ্বর উপাসনা করে , তাদেরকে আস্তিক বলা হয় । আর অনেকে এ ধা...
আস্তিক
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত বাগধারাটির অর্থ কী? খাল কেটে কুম্ভীর আনা
নিজের কর্ম দ্বারা নিজের উপর সমস্যা আনা
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অভিস্রবণিক চাপ হলো
ন্যূনতম চাপ যা অর্ধভেদ্য পর্দা দ্বারা এর দ্রাবকের অভ্যন্তরীণ প্রবাহ রোধ করার জন্য একটি দ্রবণ যোগ করা । অন্যভাবে বলা যায় বিশুদ্ধ দ্রাবক গ্রহণ করার প্রবণতা পরিমাপ করাই হলো অভিস্রবণ
Bengali
ben
original-annotations
88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a
এশিয়ার উষ্ণতম স্থান কোনটি ?
পাকিস্তানের জেকোবাবাদ হল এশিয়া মহাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান। যদিও ২১ শে জুন, ১৯৪২ সালে ইসরায়েলের তিরাত জেভিতে এবং ২৯ শে জুন, ২০১৭ তারিখে ইরানের আহভাজে এশিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৪ ডিগ্রী সেন্টিগ্রেড |
Bengali
ben
original-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ২০০৩ থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত, আবু গারিব কারাগার ইরাক দখলকৃত মার্কিন নেতৃত্বাধীন জোট
এবং ইরাক সরকার উভয়ের দ্বারাই বন্দীদের আটক করার উদ্দেশ্যে ব্যবহৃত হতো। ইরাক সরকার "দ্য হার্ড সাইট" নামে পরিচিত সুবিধাটির এলাকা নিয়ন্ত্রণ করছিলো। কারাগারটি শুধুমাত্র দণ্ডপ্রাপ্ত অপরাধীদের থাকার জন্য ব্যবহৃত হত। সন্দেহভাজন অপরাধী, বিদ্রোহী বা গ্রেফতারকৃত এবং বিচারের অপেক্ষায় থাকা অপরাধীদের অন্যান্য কারাগারে রাখা হয়েছি...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের অনুচ্ছেদের বিষয় কি ? এম. এম. নজরুল ইসলাম বরিশালের কাশিমপুর হাইস্কুল ও চরফ্যাশনের দুলারহাট হাইস্কুলে শিক্ষকতা করেছিলেন। পরবর্তীতে, তিনি চরফ্যাশন টি. বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন। ১৯৬৮ সালে তিনি চরফ্যাশন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ...
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই অনুচ্ছেদের বিষয় কি? ইসলামী বিপ্লব এবং ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং একটি আন্তর্জাতিক অস্ত্র নিষিদ্ধকরণ এবং সামরিক হার্ডওয়্যারের উচ্চ চাহিদা নিয়ে ইরানকে মেরামত ও খুচরা যন্ত্রাংশের জন্য তার অভ্যন্তরীণ অস্ত্র শিল্পের উপর নির্ভর করতে বাধ্য করা হয়েছিল। দেশী...
ইরান-ইরাক যুদ্ধ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
বেঁচে থেকে লাভ কী বলো।
বেঁচে থাকার লাভ অনেক। বিভিন্ন মানুষ বেঁচে থাকার লাভ সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলে। কেউ কেউ বলে যে বেঁচে থাকার লাভ হলো পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা। কেউ কেউ বলে যে বেঁচে থাকার লাভ হলো অন্যদের সাহায্য করা। কেউ কেউ বলে যে বেঁচে থাকার লাভ হলো নিজের লক্ষ্য অর্জন করা। একজন ব্যক্তির জন্য বেঁচে থাকার লাভ কী হবে তা নির...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
আগরতলা ষড়যন্ত্র মামলা কী?
পাকিস্তান সরকার জানুয়ারি ১৯৬৮ আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মা...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
ব্যবসায় ঋণের সুবিধাসমূহ বর্ণনা করো।
বর্তমানে বেশিরভাগ লেনদেনই ধারে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে উক্ত ধার পরিশোধ করা হয়ে থাকে। এরূপ ধারে ক্রয়-বিক্রয় থেকেই ব্যবসায় ঋণের উদ্ভব হয়। ক্রয়ের তারিখ থেকে পরিশোধের পূর্ব পর্যন্ত এ ঋণের মেয়াদকাল। অনেকগুলো সুবিধা ভোগ করে বলেই ছোট, বড়, মাঝারি সব ধরনের প্রতিষ্ঠানে এরূপ ঋণ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
১০টি বাক্যে ছোটদের উপযোগী একটি গুরুর রচনা লেখ।
গরু একটি চার পা বিশিষ্ট গৃহপালিত পশু। গরু একটি শান্তশিষ্ট এবং নিরীহ প্রাণী। গরুর দুই চোখ, দুই কান, দুই শিং,একটি দীর্ঘ মাথা এবং পিছনে একটি লেজ থাকে। গরুর সমস্ত শরীর ছোট এবং ঘন লোমে আবৃত থাকে। পৃথিবীতে সাদা, কাল, লাল বিভিন্ন রঙের গরু পাওয়া যায়। ঘাস খড় গাছের পাতা ইত্যাদি গরুর প্রধান খাদ্য। গরু মানুষের বিভিন্ন কাজে আসে। গ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিবের আলোচনা বিফলে যাওয়ার পর ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়। ফলশ্রুতিতে, তিনি বাংলাদেশে...
মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে “বাংলাদেশ” নামক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশে...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নটির উত্তর দাও। নাইজারকে স্বাধীনতা দিলেও ১৯৬০ সালের পর থেকেই দেশটিতে সামরিক ঘাঁটি পেতে বসে আছে ফ্রান্স। বিক্ষোভ, গলা ধাক্কা, খাবার সরবরাহ বন্ধের পরও নাইজার ছাড়ছে না দেশটি। প্রশ্ন: নাইজারে ঘাঁটি গেড়ে বসেছে কোন দেশ?
ফ্রান্স ঘাঁটি গেড়ে বসেছে নাইজারে। ১৯৬০ সালের পর থেকেই ফ্রান্স দেশটিতে সামরিক ঘাঁটি গেড়ে বসে আছে। প্রতিবাদ-বিদ্রোহ করেও ফ্রান্সকে নাইজার ত্যাগে বাধ্য করা যাচ্ছে না।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের বিষয় কি? লেখাপড়ার পাশাপাশি পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজে প্রতিবছর বিভিন্ন শিক্ষা-সহায়ক অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজটিতে একটি অডিটরিয়াম (মিলনায়তন) রয়েছে, যেখানে সারাবছর বিভিন্ন ধরনের সেমিনার যেমন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার এবং শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য সেমিনার আয়োজন ক...
পাঠক্রম-বহির্ভূত বিভিন্ন কার্যক্রমের জ্ঞান লাভের উৎসাহ জাগ্রত করা |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
কাসাব্লাঙ্কা কোথায় অবস্থিত?
মরক্কোয় অবস্থিত কাসাব্লাঙ্কা উত্তর-পশ্চিম আফ্রিকার বৃহত্তম শহর ও বন্দর। এ বন্দর রপ্তানি বাণিজ্যের জন্য বিখ্যাত। এ শহরে প্রচুর ইউরোপীয় নাগরিকের বসবাস।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন: তিনি ১৯১৫ সালে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিলেন এবং অনুপ্রেরণা পেয়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে পুরো সময়ের সাথে জড়িত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন। গাঁধীর চম্পরন
ও খেদা সত্যগ্রহ গ্রহণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গান্ধী তার সাথে রাজেন্দ্র প্রসাদ এবং অনুগ্রহ নারায়ণ সিনহাকে সাফল্যের সাথে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করেছিলেন। গান্ধী প্রসাদের উতসর্গ দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ, "দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
পলাশের বয়স আট বছর। বয়স অনুসারে তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটেনি। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব তাকে দেখে বললেন যদিও খাদ্যবস্তু পাকস্থলিতে এসে জীবাণুমুক্ত হয়ে পরিপাক হয় কিন্তু রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার গ্রহণের ফলে পলাশের এমনটি হচ্ছে। সকলেই এ ব্যাপারে সচেতন না হলে ভবিষ্যত প্রজন্ম হুমকীর সম্মুখীন হবে। উ...
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো পাকস্থলি। পাকস্থলিতে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, যা খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে উক্ত এনজাইমের ক্রিয়া ব্যাখ্যা করা হলো- খাদ্য গ্রহণের পর মুখগহ্বর থেকে খাদ্যদ্রব্য পাকস্থলিতে প্রবেশ করে। পাকস্থলিতে খাদ্য আসার পর এর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
শিশুশ্রম নিয়ে অনুচ্ছেদ লিখুন।
শিশুই জাতির ভবিষ্যৎ। শিশুদের মধ্যেই সুপ্ত থাকে নানাবিধ অমিত শক্তি ও সম্ভাবনা। আজকের শিশুই আগামী দিনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতিকে গড়ে তুলবে। অথচ সেই শিশুই শিক্ষা অর্জন করার পরিবর্তে অমানুষিক শ্রমে নিয়োজিত। পেটের তাগিদে তাকে সকাল-সন্ধ্যা পরিশ্রম করতে হয়। সাধারণত চার- প...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : চলচ্চিত্রটিতে শেষ নবী মুহাম্মদ এর মাধ্যমে মক্কায় ইসলামের সূচনার ঘটনাকে অনুসরণ করা হয়েছে, যেখানে মুসলমানগণ তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে অত্যাচারিত হচ্ছিল, এরপর মদিনায় হিজরত, বিভিন্ন যুদ্ধ, চুক্তি ইসলামের প্রসারের মধ্য দিয়ে কাহিনী এগিয়ে গেছে এবং মুসলমানদের মক্কা বিজয়ের মাধ্যম...
বদরের যুদ্ধ ও উহুদের যুদ্ধ চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে, যার অধিকাংশ দৃশ্যই নবীজী এর চাচা হামজার চরিত্রের(অ্যান্থনি কুইন) দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। ইসলামী মৌলিকতার উপর ভিত্তি করে চলচ্চিত্রটিতে নবী করীম মুহাম্মদ কে দেখানো হয় নি, তার কন্ঠেরও অনুকরণ করা হয় নি। তার স্ত্রী, সন্তান ও খলিফাদের ক্ষেত্রেও এই একই মূলন...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সারাংশ লেখ: তবে কি সাহিত্যের উদ্দেশ্যে লোককে শিক্ষা দেওয়া? অবশ্য নয়। কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এ তো সকলেরই জানা কথা। কিন্তু সাহিত্য-রচনা যে আত্মার লীলা, একথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এ সত্যটি একটু স...
সাহিত্য শিক্ষার সাথে সম্পর্কিত নয়। সাহিত্যের মধ্য দিয়ে মানবমন খেলা করে এবং মানবাত্মা এর মাধ্যমে আনন্দ লাভ করে। অন্যদিকে শিক্ষার সাথে জীবন-জীবিকার প্রয়োজনের সম্পর্কটি অত্যন্ত নিবিড়। তাই শিক্ষা মানুষ বাধ্য হয়ে গ্রহণ করলেও সাহিত্য সে স্বেচ্ছায় পাঠ করে।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন : ১৯১৬ সালে আরব বিদ্রোহ শুরু হলে তা মধ্যপ্রাচ্য রণাঙ্গনে উসমানীয়দের স্রোতকে উল্টে দেয়। ১৯১৮ সালের ৩০ অক্টোবর মুড্রোসের যুদ্ধবিরতি
স্বাক্ষর হলে তা মধ্যপ্রাচ্যের লড়াইয়ের অবসান ঘটায় এবং এরপর কনস্টান্টিনোপল দখল ও উসমানীয় সাম্রাজ্যের বিভাজনের ঘটনা ঘটে। ১৯ শতকের শেষ চতুর্থাংশ ও ২০ শতকের প্রথম অংশে প্রায় ৭-৯ মিলিয়ন তুর্কি মুসলিম উদ্বাস্তু হাতছাড়া হওয়া ককেসাস, ক্রিমিয়া, বলকান ও ভূমধ্যসাগরীয় দ্বীপগুলো থেকে আনাতোলিয়া ও পূর্ব থ্রেসে চলে আসে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এক বাক্যে তাড়িতচৌম্বকীয় আবেশ বা তাড়িতচৌম্বক আবেশ বা তড়িচ্চুম্বকীয় আবেশের সংজ্ঞা দাও।
একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িতচৌম্বকীয় আবেশ বা তাড়িতচৌম্বক আবেশ বা তড়িচ্চুম্বকীয় আবেশ বলে।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী এবং তাদের সমষ্টি কত?
এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫ ও ৭। সংখ্যাগুলোর সমষ্টি হলো ১৭।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই বাক্যের জন্য একটি ধারাবাহিকতা লিখুন | সর্দার তেজ সিংহ দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল। ১৯৪৭ সালে দেশবিভাজনের সময় মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৯২ সালে
বাবরী মসজিদ ভাঙ্গার ঘটনায় পরিপ্রেক্ষিতে কিছু দুষ্কৃতী মন্দিরটির আংশিক ক্ষতি করে। ২০১৫ সালে, ধ্বংসপ্রাপ্ত শিবল তেজ সিংহ মন্দিরটির সংস্কার করার জন্য,স্থানীয় হিন্দু নেতৃত্বগণ পাকিস্তান সরকারের কাছে আবেদন জানায় |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
"রূপসী বাংলা" নামে ১টি অনুচ্ছেদ লিখুন।
বাংলাদেশ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। চারদিকে যে দিকেই তাকাই প্রকৃতির অপার সমারোহ। প্রকৃতি যেন তার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। সবুজ বন-বনানী, নীল আকাশ, নদীনালা, খাল বিল এ দেশকে রূপসী করে তুলেছে। এছাড়া বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে রয়েছে সমতল, ভূমি, পাহাড় ও টিলা। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুতে ঋতুতে বাংলার প্রাকৃতি...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত অনুচ্ছেদ সম্পূর্ণ করুন আলেক্সান্দ্রা নাতিনিয়ভিচ কেযরাকোভ ( ) জন্ম:২৭ নভেম্বর ১৯৮২ কিঙ্গিস্‌সিপ, রাশিয়া (সাবেক রাশিয়ান এসএফএসআর) রুশ ফুটবলার যিনি বর্তমানে রুশ জাতীয় ফুটবল দল ও রুশ ক্লাব যেনিত সেইন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন। তিনি রুশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা, এখন পর্যন্ত যার রুশ ক্লাব ফুট...
২০০২ বিশ্বকাপে খেলেছেন ও ব্রাজিলে হতে যাওয়া ২০১৪ ফিফা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত শিরোনাম উপর ভিত্তি করে একটি নিবন্ধ লিখুন | করোনা ভাইরাস: বাংলাদেশে চিকিৎসা সরঞ্জামের জরুরি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর পরই চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য সরবরাহ করা মাস্ক, পিপিই নিয়ে প্রশ্ন ওঠে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলেছে, এখন সুনির্দিষ্ট কোন নীতিমালা অনুসরণ না করে স্বাস্থ্যখাতের বেশিরভাগ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কেনাকাটা করা হচ্ছে এবং তাতে অনেক জিনিস বাজার মূল্যের কয়েকগুণ বেশি দামে কে...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সামাজিক ম্যাধমে নেতিবাচক যেকোন কিছু কারণ হতে পারে সুনাম নষ্টের। "এই বিষয়টিকে গুরুত্ব-সহকারে না নিলে তা আপনার প্রতিষ্ঠানের ওপর আর্থিক।ভাবে এবং সাংস্কৃতিক-ভাবে প্রভাব ফেলবে।" ফেসবুক এবং টুইটারে প্রযুক্তিগত পদ্ধতিতে অভিযান পরিচালিত হলেও ফেক নিউজ বা ভুয়া খবর অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। উদাহরণ হিসেবে, গত মে মাসে ব্রিটে...
রে।" আরো পড়তে পারেন: সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী শ্রীলংকায় সামাজিক মাধ্যম কেন বন্ধ করা হলো? ভারতে নারী এমপির বক্তব্যে সরগরম সামাজিক মাধ্যম শিশুদের 'মানসিক সমস্যা তৈরি করছে' সোশ্যাল মিডিয়া অনেক মানুষ নিজেদের সম্পর্কে সামাজিক মাধ্যমে অনেক তথ্য লিখে দেন। সুতরাং হামলাকারীরা কারো একজনের প...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ঢাকায় চলাচলের ক্ষেত্রে অ্যাপ-ভিত্তিক মোটরসাইকেলের জনপ্রিয়তা পেয়েছে। মোটরসাইকেল চালকেরা আজ (বৃহস্পতিবার) ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া বিধি-নিষেধ উপেক্ষা করে অনেকে যাত্রী পরিবহন করছে। রাজধানী ঢাকার অন্তত পাঁচটি জায়গায় - ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, প্রেসক্লাবের সামনের সড়ক, আগারগাঁও, শাহবাগ এবং বাড্ডায়...
করোনা ভাইরাস: সরকারি বিধি-নিষেধের প্রতিবাদে রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালকরা
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন | অনুচ্ছেদ : লিখন পদ্ধতির ঠিক কবে জন্ম হয়েছিল, তা সঠিক জানা যায় না। বিশ্বের নানা দেশে তাই লিপির উদ্ভব নিয়ে প্রচলিত আছে নানা উপকথা। চীনের উপকথা অনুসারে সাং চিয়েন নামের এক ড্রাগনমুখো লোক প্রাচীনকালে চীনা অক্ষরগুলি তৈরি করেছিলেন। অন্যদিকে মিশরের উপকথা অনুযায়ী...
সাং চিয়েন |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন : পুজা করছেন কবিরাগ পোদ্দার। এক হাতে নাগাড়ে ঘণ্টা বাজিয়ে চলেছেন, অন্য হাতে একে একে উঠে আসছে ধূপ-কাঠি, প্রদীপ, জলশঙ্খ, চামর - এসব। একদিকে বাজছে ঢাক, ঘরের ভেতরে কেউ উলুধ্বনি দিচ্ছেন, কেউ বাজাচ্ছেন শাঁখ। পুরোহিতের পরনে ধুতি, গায়ে উত্তরীয় - যেরকমটা সব পুজার পুরোহিতরাই পড়ে থাকেন। ...
দক্ষিণ কলকাতার একটি বাড়ির পুজায় দুর্গাপুজার এক সন্ধ্যায় আরতি করছিলেন পুরোহিত।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে একটি অনুচ্ছেদ লিখুন : প্রশ্ন : কনস্টান্টিনোপলের পূর্বনাম কী ছিল ?
কনস্টান্টিনোপলের পূর্বনাম ছিল বাইজান্টিয়াম। সম্রাট কন্সটান্টাইন যখন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী সরিয়ে আনেন তখন এই শহরের নামকরন করেন কনস্টান্টিনোপল যার অর্থ কন্সটান্টাইনের শহর।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
সারাংশ বলো: গানের সহিত বাজনার মিল না থাকিলে গান-বাজনা ভালো লাগে না। কবিতা আবৃত্তি করিবার সময় ছন্দের তাল রক্ষিত না হইলে আবৃত্তি শ্রুতিমধুর হয় না। তাল বা ছন্দ একটি বড় জিনিস। আমরা স্বভাবতই চলিতে ফিরিতে, গান-বাজনা করিতে, কবিতা পড়িতে তাহা মানিয়া চলি। সিঁড়ির ধাপ যদি এলোমেলো বা অসমান হয়, তাহা হইলে চলার গতি ব্যাহত হয়, ওপরে আর...
গান-বাজনা, কবিতা আবৃত্তি করতে ছন্দ, শৃঙ্খলাকে মেনে চলতে হয়। তেমনি জীবনে চলার পথেও এই ছন্দ, শৃঙ্খলাকে রক্ষা করা প্রয়োজন। কারণ এর মধ্য দিয়েই জীবন স্বাচ্ছন্দময় সুন্দর হয়ে ওঠে।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন: ১৯৭৮ সালের ১৯ এপ্রিল মীর আকবর খাইবার নিহত হন। এর ফলে কমিউনিস্ট অভ্যুত্থানের আশঙ্কায় মুহাম্মদ দাউদ খান পিডিপিএর কয়েকজন নেতাকে গ্রেপ্তারের আদেশ দেন। তারাকি ও কারমালকে গ্রেপ্তার করা হয় এবং হাফিজউল্লাহ আমিন ও অন্যান্য কিছু নেতাকে গৃহবন্দী করা হয়। ২৭ এপ্রিল
সাওর বিপ্লব শুরু হওয়ার পর দাউদ খান সপরিবারে নিহত হন। ১ মে তারাকি বিপ্লবী কাউন্সিলের চেয়ারম্যান হন। এরপর আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র নামে রাষ্ট্রের নামকরণ করা হয়।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ব্যাংক ঋণের সুবিধাসমূহ বর্ণনা করো।
আধুনিক জটিল ও প্রতিযোগিতামূলক কারবারি বিশ্বে ব্যাংক ঋণের গুরুত্ব ও ব্যবহার অত্যধিক। কেননা এ জাতীয় ঋণ গ্রহণের ফলে বেশ কিছু সুবিধা ভোগ করা যায়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো: ১. ক্ষুদ্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে একমাত্র উৎস: সাধারণত ক্ষুদ্র প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ও বাজারে সুনাম না থাকায় তারা দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ২৬শে জুলাই আন্দোলনের পতাকা কিউবার সামরিক পোশাকের কাঁধে রয়েছে এবং একে কিউবার বিপ্লবের
প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুচ্ছেদ লিখুন: নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ।
মনুষ্যত্বের সাথে নৈতিকতার বিশেষ সম্পর্ক রয়েছে। মানুষের জীবনের সাধনা হলো মনুষ্যত্ব অর্জনের সাধনা। সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ ইত্যাদি গুণের সমাবেশেই নৈতিকতার স্বরূপ প্রকাশিত হয়। আর নৈতিকতাই সামাজিক মূল্যবোধ তৈরিতে ভূমিকা পালন করে। নীতি আদর্শ দ্বারা পরিচালিত সমাজব্যবস্থাই সামাজিক মূল্যবোধের ফসল। যে সমাজে কোনো অন্য...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
"সাক্ষরতা প্রসারে ছাত্রসমাজ" শিরোনামে অনুচ্ছেদ লিখুন।
সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকেই বোঝায়। তবে দিন দিন বাড়ছে এর পরিধি। বাংলাদেশে সাক্ষরতার হার খুবই নগণ্য। এই প্রেক্ষাপটে দেশে সাক্ষরতার হার প্রসারে ছাত্রসমাজ নিতে পারে অগ্রণী ভূমিকা। সরকার উপযুক্ত ও বাস্তব পরিকল্পনা গ্রহণ করলে ছাত্রসমাজ সাক্ষরতা প্রসারে বিপুল সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে। সাধারণ কর্মজ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : ২০১১ সালে, ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয়ের
পরে উদ্বেগের সঙ্গে হাজার হাজার মানুষ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা করছে, [37] বিক্ষোভকারীদের মতে, পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় জনগণের স্থানান্তর বা নির্বাসন সম্ভব হবে না। পারমাণবিক শক্তির বিরুদ্ধে আন্দোলনকারী পিপলস মুভমেন্ট এগেইন্সট নিউক্লিয়ার এনার্জি -সংগঠনের সদস্য এস পি উদয়কুমারের মতে "পারমাণবিক কেন্দ্র অনিরাপদ"। তবে,...
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন | দ্য কুইন অফ ঝাঁসি, মহাশ্বেতা দেবী (সাগরী ও মন্দিরা সেনগুপ্ত কর্তৃক অনূদিত)। এই বইটি হল রানি লক্ষ্মীবাইয়ের জীবনীগ্রন্থ। ঐতিহাসিক নথিপথ (প্রধানত রানির পৌত্র জি. সি. তাম্বে কর্তৃক সংগৃহীত) এবং লোককথা, কাব্য ও মুখে মুখে প্রচলিত কিংবদন্তিগুলি নিয়ে গবেষণার পর বইট...
ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর "হাজার চুরাশির মা" গ্রন্থটি ১৯৭৪ প্রকাশিত হয় |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
প্রাথমিক শিক্ষা নিয়ে অনুচ্ছেদ রচনা করো।
শিক্ষা জাতির মেরুদণ্ড। মানুষের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি কোনোভাবেই কল্পনা করা যায় না। একটি দেশকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে গেলে, শিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। শিক্ষার প্রথম স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা, যা আমাদের জাতীয় শিক্ষারও ম...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
প্রশ্ন: কানাডায় কোন সময়ে কোন ফাটল দেখা যায়? উত্তরঃ
কানাডায় ৯ মার্চ, ২০১৮ সময়ে ফাটল দেখা যায় |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
এই বাক্যাংশের জন্য একটি ধারাবাহিকতা লিখুন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ৬৬০, যা ১৯৯০ সালের ২ আগস্ট গৃহীত হয়, ইরাক দ্বারা
কুয়েত আক্রমণের সতর্কতা উল্লেখ করার পর কাউন্সিল এই আগ্রাসনের নিন্দা জানায়, এবং ১৯৯০ সালের ১ আগস্ট এ ইরাককে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ভুমি প্রত্যাহারের দাবি জানায়।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ কী কী?
যে অর্থ সংস্থানে ঋণ গ্রহীতা সংগৃহীত ঋণ সাধারণত ১ থেকে ৫ বছর এমনকি ১০ বছর পর্যন্ত ব্যবহার করার সুযোগ পায় এবং কারবারের প্রত্যাশিত মুনাফা দিয়ে কিস্তিতে ঋণ পরিশোধ করা হয় তাকে মধ্যমেয়াদি অর্থসংস্থান বলা হয়। বিভিন্ন ধরনের উৎস থেকে কারবারের প্রয়োজন মাফিক এ ধরনের অর্থের সংস্থান করা হয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো: ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে পঞ্চম। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে বাংলাদেশের ৯৫ শতাংশ ছাগলই ব্ল্যাক বেঙ্গল। উল্লেখ্য কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এলাকায় এই ছাগলের বেশি উৎপাদন হয় বলে এটি কুষ্টিয়া ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
এই অনুচ্ছেদের বিষয় কি ? উত্তর মেসিডোনিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে উত্তর মেসিডোনিয়া উয়েফা ইউরো ২০২০-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।
এই অনুচ্ছেদের বিষয় উয়েফা ইউরো ২০২০ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নাইজার কোথায় অবস্থিত?
নাইজার পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। নাইজারের দক্ষিণে নাইজেরিয়া ও বেনিন, পশ্চিমে বুর্কিনা ফাসো ও মালি, উত্তরে আলজেরিয়া ও লিবিয়া এবং পূর্বে চাদ অবস্থিত।
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
"ছয় দফা দাবি বাঙালি জাতির মুক্তির সনদ" — উক্তিটি বিশ্লেষণ কর।
ছয় দফা দাবি বাঙালি জাতির মুক্তির সনদ— উক্তিটি যথার্থ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই এর শাসকশ্রেণি পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি বিমাতাসুলভ আচরণ করতে থাকে। এ অঞ্চলের জনগণ পশ্চিম পাকিস্তানি শাসকদের চরম অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক বৈষম্যের শিকার হয়। এছাড়া ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় প...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড'-এর প্রবক্তা কোন দেশ?
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড'-এর প্রবক্তা চীন। সিল্ক রোড হলো চীনের চালু করা একটি বাণিজ্য পথ। প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিলো বলে এ পথ সিল্ক রোড নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের ...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
মটর পরাঠা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর
একটি পাত্রে ময়দা এবং জল যোগ করুন এবং একটি ময়দার মধ্যে মিশ্রিত করুন। মটর আলাদা করে সিদ্ধ করে ময়দার সাথে মিশিয়ে নিন। ময়দা থেকে বৃত্তাকার পিণ্ড তৈরি করুন এবং এটি একটি কাঠের পাত্রে চ্যাপ্টা করুন। একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে চ্যাপ্টা ময়দার টুকরো ছেড়ে দিন এবং সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। তরকারি দ...
Bengali
ben
original-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
আকাশের রং কী?
আকাশের রং দিনের সময়ের উপর নির্ভর করে, সকালবেলায় সাধারণত আকাশ এর রং নীল থাকে। লাল ও কমলা রং-এর আকাশ ও দেখতে পাওয়া যায়। যেমন যেমন দিন শেষ হয়ে, আকাশের ও রং বদলাতে থাকে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং এর জন্য কারা নোবেল পুরস্কার পান ?
ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং এর জন্য ২০০৩ সালের মেডিসিন বিভাগীয় নোবেল প্রাইজটি পান যুগ্মভাবে স্টনি ব্রুক ইউনিভার্সিটির পাউল লউটারবুর (Paul Lauterbur) এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের পিটার মান্সফিল্ড (Peter Mansfield) নোবেল পুরস্কার পান |
Bengali
ben
original-annotations
5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ? ১৯৯৮ সালের অক্টোবর মাসে পারভেজ মুশাররফের পদবী লেফটেন্যান্ট-জেনারেল থেকে পূর্ণ জেনারেল পদবীতে উন্নীত করেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পূর্ণ জেনারেল হিসেবে পারভেজ সেনাবাহিনী প্রধান এবং চেয়ারম্যান অব দ্যা জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির দায়িত্ব পেয়েছিলেন। ১৯৯৯ সালে ভারতে ...
কার্গিল যুদ্ধ |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিম্নলিখিত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়" প্রসঙ্গ : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। ১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।[1] ১৯৫১ সালে এট...
বীরভূম জেলায় অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টির নাম কী ?
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের প্রসঙ্গ দিয়ে শুরু করে একটি অনুচ্ছেদ লিখুন: পূর্ণবেগে দৌড় প্রতিযোগিতায় জামাইকানরা ২০০৫ সালে ১০০ মিটার ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের আধিপত্য বিস্তার শুরু করেছিল। জামাইকার আসাফা পাওয়েল ২০০৫ সালের জুনে ৯.৭৭ সেকেন্ড এবং ২০০৮ সালের মে মাসে ৯.৭৪ সেকেন্ড রেকর্ড স্থাপন করেছিলেন। তবে বেইজিংয়ে অনুষ্ঠিত ২০০৮ গ্রীষ্মকালীন অ...
অভূতপূর্ব মল্লক্রীড়ায় জ্যামাইকার হয়ে নেতৃত্ব দিয়েছিলেন।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
গ্লাসনস্ত নীতি কী এবং এটি কোন দেশে চালু হয়েছিল?
রুশ শব্দ গ্লাসনস্ত মানে খোলানীতি। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ নীতির প্রবর্তক। ১৯১৭ সালে রুশ বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্র ব্যবস্থার বা পার্টি ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা বা সমালোচনা করার অবকাশ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়। কিন্তু গর্বাচেভ ক্ষমতাসী...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
সমুদ্রের পানি নিয়মিতভাবে ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। প্রতি ৬ ঘণ্টা ১৩ মিনিট পর পর জোয়ার ও ভাটা হয়ে থাকে। এ ঘটনাটি সংঘটনে পূর্ণিমা ও অমাবস্যার ভূমিকা ব্যাখ্যা কর।
জোয়ার-ভাটা সংঘটনে পূর্ণিমা ও অমাবস্যার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এ আকর্ষণের ফলে ভূ-পৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ একস্থানে ফুলে উঠে এবং অন্যত্র নেমে যায়। এভাবে প্রত্যেক সাড়ে বারো ঘণ্টায় সমুদ্রের পানি নিয়মিতভাবে ওঠানামা করে। সমুদ্রের জলরাশির নিয়...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন : প্রতিটি বহুপদী সমীকরণে
কমপক্ষে একটি বাস্তব বা জটিল মূল থাকে।
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং তারপর অনুচ্ছেদটি হিসাবে একই ভাষায় পরে প্রশ্নের উত্তর দিনঃ অনুচ্ছেদ: নব্য-প্ল্যাটনিজমের পুনরুজ্জীবনে রেনেসাঁর মানবতাবাদীরা খ্রিস্টধর্মকে প্রত্যাখ্যান করেননি; বরং বিপরীতভাবে, রেনেসাঁর অনেক মহান কাজ এটিকে উৎসর্গ করা হয়েছিল, এবং চার্চ রেনেসাঁ শিল্পের অনেক কাজকে পৃষ্ঠপোষকতা করেছিল। তবে, বুদ্...
গ্রীক নিউ টেস্টামেন্ট |
Bengali
ben
re-annotations
50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916
অবন্তিকার বাগানে একটি ফলের চারা দৈহিক বৃদ্ধি পেয়ে একটি বৃক্ষে পরিণত হলো। পশু, পাখি ও পানির মাধ্যমে এই বৃক্ষের ফল দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। এর ফলে উপকৃত হচ্ছে জীবকুল। অবন্তিকার বাগানের চারাটি কীভাবে বৃক্ষে পরিণত হয়েছে ব্যাখ্যা করো।
অবস্তিকার বাগানের ফলের চারাটি বীজের অঙ্কুরোদগমের মাধ্যমেই তৈরি হয়েছিল। বীজের ভেতর যে ভ্রূণ থাকে তা অনুকূল পরিবেশে বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে বীজের ভেতর থেকে বের হয়ে আসে এবং ছোট চারায় পরিণত হয়। উদ্ভিদের মূল ও কাণ্ডের বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। চারা উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ তৈরি হয় ভাজক টিস্যু দিয...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d
কোষ বিভাজনে ক্রসিং ওভার বিষয়টির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
ক্রসিং ওভার হলো দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। প্যাকাইটিন উপ-পর্যায়ে প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হয়, এর প্রতিটিকে বলা হয় ক্রোমাটিড। একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। প্যাকাইটিন উপ-পর্যায়ে একজোড়া ক্রোমোসোম এক সাথে থাকে, তাই এক জোড়া ক্রোমোসোমে ৪টি (দুই জোড়া) ক...
Bengali
ben
original-annotations
98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d